নিউজ ডেস্ক
১৮ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭ জন

সৌদি পরিস্থিতির প্রভাব: ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমান চলাচল বন্ধ

 

, ঢাকা | ১১ নভেম্বর ২০২৬

 

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

 

বুধবার (১১ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনা নিয়ে বিমানের পূর্বঘোষিত সিদ্ধান্ত আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। নিরাপত্তাজনিত কারণে এ সময় পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

 

তবে রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত থাকলেও সৌদি আরবের অন্যান্য গন্তব্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। এর মধ্যে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা করা হবে।

 

এদিকে, টিকিট, ফ্লাইটের সময়সূচি ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

রিয়াদগামী যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করার আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

১

ডিমলায় পৈতৃক জমি নিয়ে বিরোধ, ধান কেটে নেওয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

২

ছাত্রলীগ নেতাকে আটক ঘিরে ধানমন্ডির বারে সংঘর্ষ, ছাত্রদলের ৩ নেতা আহত

৩

আইপিএলে ফেরার লড়াইয়ে মুস্তাফিজ, নিলামে বাংলাদেশের আরও ছয় ক্রিকেটার

৪

‘কলঙ্কিত সাবেক নেতা’ শেখ হাসিনা: দমন-পীড়ন ও মানবতাবিরোধী অপরাধের রায় তুলে ধরল দ্য গার্ডিয়ান

৫

নড়াইলে সাহায্যের আশ্বাসে তরুণীকে চার দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

৬

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি, ২২ নভেম্বর থেকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ

৭

​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৫ গ্রাম হেরোইন ও দুটি ইজিবাইকসহ আটক ৩

৮

আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী খায়রুল ইসলাম

৯

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়ার আবেদন

১০

শুধু সনদ নয়, কর্মবাজারের উপযোগী দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ফিরতে হবে : ইউজিসি চেয়ারম্যান

১১

ভূ-পৃষ্ঠের পানি ব্যবহারের কল্যাণে রংপুরের কৃষকরা অতিরিক্ত ১.৩৯ লাখ টন আমন ধান উৎপাদন করছেন

১২

বিশ্বকাপের দুই দিন আগে হার্টের চিকিৎসা নিতে হয়েছিল ম্যাকটমিনেকে

১৩

ISPAB গাজীপুর জেলা আঞ্চলিক শাখার নতুন আহ্বায়ক কমিটি নির্বাচিত

১৪

ঠিকাদারের খুশি: উপহার নাকি ঘুষ, আইন কী বলে?

১৫

প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে বিবেক ও মনুষ্যত্ব তৈরি করে : রুহুল কবির রিজভী

১৬

নিকুঞ্জের জাহিদ ইকবাল চত্বরে ব্র্যাকের বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প, রোগীদের উপচেপড়া ভিড়

১৭

সৌদি পরিস্থিতির প্রভাব: ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমান চলাচল বন্ধ

১৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৫০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

১৯

মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগমের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়

২০