নিউজ ডেস্ক
২২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭ জন

অক্টোবর ২০২৬-এ এপিবিএন-এর উল্লেখযোগ্য সাফল্য: উদ্ধারকৃত বিপুল পরিমাণ মোবাইল, মাদক, অস্ত্র ও চোরাচালান পণ্য

​ঢাকা: প্রযুক্তি এবং সোর্সের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনসাধারণকে দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অক্টোবর ২০২৬ মাসে ব্যাপক সাফল্য অর্জন করেছে। সোমবার সকাল ১১টায় সাংবাদিকদের সামনে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এপিবিএন-এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এপিবিএন হেডকোয়ার্টার্স এলআইসি শাখার প্রযুক্তিগত সহায়তায় বিভিন্ন ইউনিট সারাদেশে অভিযান চালিয়ে হারানো মোবাইল, মাদক, অস্ত্র ও চোরাচালান পণ্য উদ্ধারসহ অপরাধীদের গ্রেফতারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

​উদ্ধারকৃত মোবাইল ও প্রযুক্তি সংক্রান্ত অপরাধ দমন:
এপিবিএন-এর বিভিন্ন ইউনিটের মাধ্যমে মোট ৬৫৫টি হারানো মোবাইল ফোন, ০৪টি হ্যাকড ফেসবুক আইডি, ০২টি হ্যাকড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং ০১টি ইমু অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। এছাড়াও, ৯৯৯-এর মাধ্যমে ৫৬৪ জনকে সহায়তা প্রদান করা হয়েছে। সাইবার সুরক্ষা আইনে দায়েরকৃত ১টি মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৫টি মোবাইল ও নগদ ৫০০ টাকা, ১৫টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। বিকাশ ও নগদ প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত ৪,৪২,৯৭০/- টাকাও উদ্ধার করা হয়েছে।

​অস্ত্র ও মাদক বিরোধী অভিযান:
এপিবিএন-এর গোয়েন্দা তৎপরতা এবং পরিচালিত অভিযানে ৩টি ওয়ান শুটার গান, ১টি এক নলা বন্দুক, ৬ রাউন্ড গুলি, ২টি গুলির খোসা, ৬টি বিভিন্ন ধরণের ছুরি এবং ১টি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত ৪টি মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ৬২,৪৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১.০৪ কেজি গাঁজা, ২৫ লিটার মদ, ৭৪০ কার্টন সিগারেট এবং ৮,২১০/- টাকা মাদক অর্থ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ৬টি মামলা দায়ের এবং ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

​আইনশৃঙ্খলা রক্ষা ও অন্যান্য কার্যক্রম:
আইনশৃঙ্খলা রক্ষার্থে ৪১টি মামলায় ট্রাফিক ব্যবস্থাপনায় ১২,৫৯,৪০০/- টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই/কাস্টমস/ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ১৬,৩৯,৮৮১/- টাকা জরিমানা আদায় এবং ৫০টি মামলায় ২৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, বিভিন্ন অভিযানে ৩২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭ জন এজাহারনামীয় আসামি, মানব পাচার মামলায় ৩ জন, হত্যা মামলায় ৩ জন এবং ৯ জন সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। চুরি ও অপহরণ মামলাতেও গ্রেফতার করা হয়েছে।

​চোরাচালান বিরোধী অভিযান:
এপিবিএন-এর বিভিন্ন ইউনিটের অভিযানে ১.৮৪৪ কেজি স্বর্ণের বার/অলংকার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৩,৫৮,৭৫,০০০/- টাকা। এ সংক্রান্ত ১০টি মামলায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও, নিষিদ্ধ ঘোষিত সামুদ্রিক কচ্ছপ ৭৬০ কেজি, কসমেটিকস ৩৯৬ কেজি, এয়ারবাডস ২ টি, ঘড়ি ০৯ পিস, শাড়ি/থ্রি-পিস ৬৩ পিস, খাদ্যদ্রব্য ২১৩ কেজি, ফেব্রিক্স ৪১৫ কেজি, মেডিসিন ০২ কেজি, ইমিটেশন জুয়েলারি ০১ কেজি, পানির ট্যাপ ১৭টি, সোলারপ্যানেল ০২টি, হারানো ব্যাগেজ ০২ টি, বৈদ্যুতিক ব্যাটারী উদ্ধার ১১ টি, অনুমোদনহীন সিএনজি ০৭টি উদ্ধার করা হয়েছে। বাংলাদেশি মুদ্রা ১,১২,৩৩০টাকা ও কুয়েতি মুদ্রা ৩০ দিনারও উদ্ধার করা হয়েছে।

​মানবিক ও রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক অভিযান:
নিখোঁজ হওয়া ৪ জন শিশু এবং ৩২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ১০২টি যানবাহন আটক করে শাহপুরী হাইওয়ে থানায় প্রেরণ করা হয়েছে। এছাড়াও, রোহিঙ্গা ক্যাম্প থেকে নগদ ৬০,৬৫০/- টাকা ও ৬টি মোবাইল উদ্ধার করা হয়েছে।​অক্টোবর ২০২৬ মাসে এপিবিএন সর্বমোট ২৮টি মামলা রুজু করেছে, যার তদন্ত চলমান রয়েছে। এপিবিএন তাদের আধুনিক প্রযুক্তিনির্ভর এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

১

ডিমলায় পৈতৃক জমি নিয়ে বিরোধ, ধান কেটে নেওয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

২

ছাত্রলীগ নেতাকে আটক ঘিরে ধানমন্ডির বারে সংঘর্ষ, ছাত্রদলের ৩ নেতা আহত

৩

আইপিএলে ফেরার লড়াইয়ে মুস্তাফিজ, নিলামে বাংলাদেশের আরও ছয় ক্রিকেটার

৪

‘কলঙ্কিত সাবেক নেতা’ শেখ হাসিনা: দমন-পীড়ন ও মানবতাবিরোধী অপরাধের রায় তুলে ধরল দ্য গার্ডিয়ান

৫

নড়াইলে সাহায্যের আশ্বাসে তরুণীকে চার দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

৬

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি, ২২ নভেম্বর থেকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ

৭

​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৫ গ্রাম হেরোইন ও দুটি ইজিবাইকসহ আটক ৩

৮

আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী খায়রুল ইসলাম

৯

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়ার আবেদন

১০

শুধু সনদ নয়, কর্মবাজারের উপযোগী দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ফিরতে হবে : ইউজিসি চেয়ারম্যান

১১

ভূ-পৃষ্ঠের পানি ব্যবহারের কল্যাণে রংপুরের কৃষকরা অতিরিক্ত ১.৩৯ লাখ টন আমন ধান উৎপাদন করছেন

১২

বিশ্বকাপের দুই দিন আগে হার্টের চিকিৎসা নিতে হয়েছিল ম্যাকটমিনেকে

১৩

ISPAB গাজীপুর জেলা আঞ্চলিক শাখার নতুন আহ্বায়ক কমিটি নির্বাচিত

১৪

ঠিকাদারের খুশি: উপহার নাকি ঘুষ, আইন কী বলে?

১৫

প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে বিবেক ও মনুষ্যত্ব তৈরি করে : রুহুল কবির রিজভী

১৬

নিকুঞ্জের জাহিদ ইকবাল চত্বরে ব্র্যাকের বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প, রোগীদের উপচেপড়া ভিড়

১৭

সৌদি পরিস্থিতির প্রভাব: ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমান চলাচল বন্ধ

১৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৫০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

১৯

মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগমের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়

২০