নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মাহিদুল ইসলাম ফরহাদ:
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ) সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে জাসদের জেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সমাজতান্ত্রিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আব্দুল হামিদ রুনু। সভাটি সঞ্চালনা করেন জাসদ নেতা আব্দুল মজিদ। অনুষ্ঠানে বক্তব্য দেন জাসদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির।

এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসিব, চাঁপাইনবাবগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সাংবাদিক রবিউল ইসলাম ডলার, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জাসদের পৌর কমিটির সভাপতি গোলাম মোস্তফা সবুর, আবু হেনা বাবলুসহ দলের স্থানীয় নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা জাতীয় বীর হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তির দাবি জানান।

একই সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিলের আহ্বান জানান তাঁরা। সভায় উত্থাপিত অন্যান্য দাবির মধ্যে ছিল—মগের মুল্লুকসুলভ শাসনের অবসান, জনগণের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থবিরোধী বিদেশিদের সঙ্গে করা সব চুক্তি বাতিল করা।বক্তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার রক্ষায় রাজনৈতিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। জাসদ প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামিক এডুকেশন সেন্টার (আইইএস) ঢাকার উদ্যোগে দেশব্যাপী বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত

১

জবিতে কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব, আন্তর্জাতিক আসরে যাবে চার শিক্ষার্থী

২

সাংবাদিক রিপনের ওপর হামলা-অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

৩

নবীনগরে এইচএসসিতে পাসের হার ৩৬.৯৫ শতাংশ, দুই কলেজে পাস করেনি কেউ

৪

মনোহরগঞ্জ উপজেলা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৫

চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

৬

শতভাগ পাসে তানযীমুল উম্মাহ মাদরাসা, আলিমের ফলাফলে ধারাবাহিক সাফল্য

৭

নবীনগরে আইইএসের জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩০৮ শিক্ষার্থী

৮

চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

৯

ডাবলিন বিমানবন্দরে বর্ণবাদের অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা অবস্থানে রায়ানএয়ার

১০

গাজীপুর পিবি আইয়ের এসআই মো: আলতাফ হোসেনের বিরুদ্ধে আইজিপির দপ্তরে মি/থ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অ/ভিযোগ

১১

আশুলিয়া থমথমে ১৩ পোশাক কারখানা বন্ধ

১২

মানব কল্যাণে নিবেদিত শীতলাই গ্রামের শারমিন মাহবুব ইউপি মেম্বার প্রার্থী

১৩

নওগাঁর পোরশায় পুলিশের বিশেষ অভিযানে গ্রে/প্তার- ৩ ও ৩২ পিস ট্যাপেন্টাডল জ/ব্দ

১৪

ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী

১৫

মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে মতবিনিময় সভা

১৬

মনোহরগঞ্জের ঝলম দক্ষিণ ইউনিয়ন যুবদলের উদ্যোগে র‍্যালী অনুষ্ঠিত

১৭

ঝলম দক্ষিণ ইউনিয়ন কেশতলা যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল

১৮

মণিরামপুরের তরুণ চিত্রশিল্পী মোহনের প্রথম একক প্রদর্শনী যশোরে

১৯

হারানো ছাগল খুঁজতে গিয়ে চিতা বাঘের মুখোমুখি নারী, সীমান্তে আহত তিন

২০