মোশাররফ হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন।
২৮ অক্টোবর বুধবার বিকেলে বীরগঞ্জ মডেল মসজিদ ইসলামিক একাডেমির হলরুমে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঐ পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।
দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী প্রায় ৩০০ শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ৫১ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও মানবীয় আচরণ গঠনে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার হাতে পেয়ে খুশিতে সন্তোষ প্রকাশ করেছে।
ব্যতিক্রম আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ গ্রহণ করে।
সে সময় মডেল মসজিদের পেশ ইমাম, মুয়াজ্জিনসহ ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের আয়োজক ব্যক্তি এবং বিজয়ী শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকগন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন