নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

ডিমলায় হাডুডু খেলা দেখতে জনতার ঢল।

মোঃ মশিয়ার রহমান নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী গ্রামে জমজমাটভাবে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বিকালে দক্ষিণ সোনাখুলী গ্রামের সাতারু চৌপুথি সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এসকে এন্টারপ্রাইজ ও মা হোমিও হল চাপানীহাট এর উদ্যোগে হাডুডু খেলার আয়োজন করা হয়। গ্রামীণ ঐতিহ্যের এ খেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শনার্থী মাঠে উপস্থিত হন।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মোকবার হোসেন বিশিষ্ট সমাজসেবক দক্ষিণ সোনাখুলী কুঠিপাড়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ তারিকুজ্জামান তারিকুল উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডিমলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল গফুর সমাজসেবক সোনাখুলী, ফজলুর রহমান বিশিষ্ট সমাজসেবক সোনাখুলী।
উদ্বোধক ছিলেন আব্দুর রাজ্জাক বিশিষ্ট সমাজসেবক ও মেম্বার পদপ্রার্থী ৮নং ওয়ার্ড।প্রধান পৃষ্ঠপোষক আলমগীর হোসেন বিশিষ্ট ব্যবসায়ী।
সার্বিক তত্ত্বাবধানে শরিফুল ইসলাম সৈকত পরিচালক মাষ্টার মাইন্ট ক্যাডেট মাদ্রাসা দক্ষিণ সোনাখুলী।
প্রধান সমন্বয়ক আতাউর রহমান বিশিষ্ট ব্যসায়ী আইরিন শিরিন ট্রের্ডাস চাপানীহাট।
বরেন্য অতিথি ছিলেন আনিছুর রহমান বিশিষ্ট সমাজসেবক সোনাখুলী
সার্বিক সহযোগিতায় নুর আলম বিশিষ্ট ব্যবসায়ী ওমর সাজিদ ট্রেডার্স দক্ষিণ সোনাখুলী। খেলায় সৌজন্যে ছিলেন আতাউর রহমান আশিক ব্যবস্থাপনা পরিচালক এসকে এন্টারপ্রাইজ চাপানীহাট ও ডাঃ মাহাবুবার রহমান স্বত্বাধিকারী মা হোমিও হল চাপানীহাট।
খেলা পরিচালনায় ছিলেন অভিজ্ঞ রেফারি মোজাফফর হোসেন চাপানীহাট
পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুব্রত চন্দ্র রায় বিশিষ্ট সমাজসেবক ও মেম্বার পদপ্রার্থী ৭ নং ওয়ার্ড।

এসময় প্রধান অতিথি তারিকুজ্জামান তারিকুল বলেন, “হাডুডু আমাদের গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় একটি খেলা। বর্তমানে আধুনিক প্রযুক্তি ও মোবাইল আসক্তির কারণে আমাদের ঐতিহ্যবাহী খেলাধুলা অনেকটাই হারিয়ে যেতে বসেছে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানাই।”
স্থানীয়দের মতে, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের খেলাধুলার আয়োজন নিয়মিত করা প্রয়োজন।
খেলায় ঘোড়ামারা সুটিবাড়ি একাদশ ৩ পয়েন্টে দক্ষিণ সোনাখুলী কুঠিপাড়া একাদশকে পরাজিত করে বিজয়ী হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক

১

টঙ্গীতে কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবি

২

বীরগঞ্জে কোটি কোটি টাকার মুল্যের ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠ থেকে অবৈধ দখলদার ৮৪ দোকান উচ্ছেদ।

৩

ডিমলায় হাডুডু খেলা দেখতে জনতার ঢল।

৪

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৫

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি-বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা

৬

যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬

৭

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ

৮

ঠাকুরগাঁওয়ের নির্বাচনকে আরেকটি মাগুরা বানাবেন না: সরকার ও ইসিকে গোলাম পরওয়ারের হুঁশিয়ারি

৯

চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

১০

মহানগর এক্সপ্রেসে এবার কক্সবাজার যাওয়ার সুযোগ, স্বস্তি ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীদের

১১

সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

১২

সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি

১৩

গোলাপি আভায় জয়া আহসান

১৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন

১৫

রিয়াদের দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি সৌদি জোটের

১৬

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের

১৭

দিনাজপুর পার্বতীপুরে শিক্ষককে পিটিয়ে হত্যা, আটক ২

১৮

বগুড়ায় ৪৫ দিনের শিশুকে সঙ্গে নিয়ে ইয়াবা পাচার, হাঁটুর নিচে লুকানো ৭৮০০ পিস উদ্ধার

১৯

স্কুলছাত্রীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগে যশোরে কোটে মামলা

২০