মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করার তৎপরতা ইরান উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দাপ্রধান জে ক্লেটন।
শুক্রবার তিনি এ সতর্কবার্তা দেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো এক নথিতে ক্লেটন বলেন, ‘আমরা এমন গোয়েন্দা তথ্য পেয়েছি, যা থেকে বোঝা যায়, মার্কিন কর্মকর্তা ও কর্মীদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা ইরান ব্যাপকভাবে বাড়িয়েছে।’
এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে।
অ্যাক্সিওসের প্রথম প্রকাশিত ওই স্মারকলিপিতে আরও বলা হয়েছে, ‘মধ্যপ্রাচ্যসহ আরও কয়েকটি দেশে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার পরিকল্পনা নিয়ে ইরানের তৎপরতা অনেকটা অগ্রসর পর্যায়ে পৌঁছেছে।’
মন্তব্য করুন