নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

সালমান মুক্তাদিরের স্টুডিওতে তাণ্ডব: এবার গ্রেপ্তার হলেন সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন

লিড নিউজ ২৪ ডেস্ক:
রাজধানীর ইসিবি চত্বর সংলগ্ন দক্ষিণ মানিকদীতে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এবার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের একটি দল।
এদিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। ডিএমপি জানিয়েছে, এই আলোচিত ঘটনার মামলায় এ নিয়ে এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
যেভাবে হামলা ও তাণ্ডব চালানো হয়:
গত ২৬ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরে ‘নিউগিনি প্রপার্টিজ লিমিটেড’-এর আবাসন প্রকল্প এলাকায় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত আকস্মিক হামলা চালায়। এ সময় হামলাকারীরা এলোপাতাড়ি প্রায় ৫০টি গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে প্রকল্প এলাকায় ব্যাপক তাণ্ডব সৃষ্টি করে।
হামলার একপর্যায়ে দুর্বৃত্তরা ওই এলাকায় অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ নামের স্টুডিওতে অনধিকার প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। স্টুডিও থেকে ল্যাপটপ, কম্পিউটার, বিআরবি কেব্‌ল, ক্যামেরা ও প্রফেশনাল মিডিয়া ইক্যুইপমেন্টসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা। ওই রাতেই নিজের ধ্বংসপ্রাপ্ত স্টুডিওর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন সালমান মুক্তাদির, যা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার পরপরই এই হামলার ঘটনাটি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্নের সৃষ্টি করেছে।
এ ঘটনায় প্রকল্প এলাকার কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, এই হামলায় বাদী প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে এবং ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল লুট করা হয়েছে। এ ছাড়া হামলায় সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।
রিমান্ডে আরও ৩ আসামি:
হামলা ও লুটপাটের এই মামলায় গ্রেপ্তার অপর তিন আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদের আদালত এই আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—মামুন (৩২), আসলাম (২৪) ও মুন্না (২৯)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুণ অর রশিদ জানান, মামলার তদন্ত কর্মকর্তা ও ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত দেবনাথ আসামিদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিলেন। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ঘটনার রাতে খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করেও গুলি ছুড়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তখন শটগানের পাঁচটি গুলি ছোড়ে এবং ঘটনাস্থল থেকে দুজনকে দেশীয় অস্ত্র ও গুলির খোসাসহ গ্রেপ্তার করে। পরবর্তীতে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে তাণ্ডব: এবার গ্রেপ্তার হলেন সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন

১

ঢাবির হলের ফটকে আবারও ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম

২

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

৩

সাংবাদিক শ্যামাপ্রসাদ চক্রবর্তীর শুভ জন্মদিন!

৪

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

৫

ময়মনসিংহে ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন

৬

নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত দখলমুক্ত করা হবে : ডিএনসিসি প্রশাসক

৭

বেনাপোলে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

৮

ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শুরু

৯

সেমির লড়াইয়ে নামছে বাংলাদেশ ও পাকিস্তান, বৃষ্টি হলেই বিপদ!

১০

সিলেটে নদীভাঙন ঠেকাতে দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়ন শুরু

১১

দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

১২

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৩

দুর্বৃত্তের গুলিতে নিহত বুলগেরিয়ার শীর্ষ ক্লাবের মালিক

১৪

তুরাগে সজীব হত্যা মামলার এজাহারনামীয় আসামি শিপন গ্রেফতার, বিরুদ্ধে রয়েছে ৮ মামলা

১৫

ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন : আসিফ মাহমুদ

১৬

কালীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি ফজলুল হক মিলন

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : গোলাম পরওয়ার

১৮

অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা

১৯

৩ এপিবিএন খুলনার সাফল্য: উদ্ধারকৃত ৮৯টি মোবাইল, ১ ভিকটিম ও প্রতারণার টাকা প্রকৃত মালিকদের হস্তান্তর

২০