নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

৩ এপিবিএন খুলনার সাফল্য: উদ্ধারকৃত ৮৯টি মোবাইল, ১ ভিকটিম ও প্রতারণার টাকা প্রকৃত মালিকদের হস্তান্তর

​বিশেষ প্রতিনিধি:
খুলনায় সাধারণ মানুষের হারানো ৮৯টি মোবাইল ফোন, মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ) প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ৪১ হাজার ৫২০ টাকা এবং ০১ জন ভিকটিমকে উদ্ধারপূর্বক প্রকৃত মালিক ও স্বজনদের নিকট হস্তান্তর করেছে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), খুলনার সাইবার ক্রাইম ইউনিট।
​আজ বুধবার (৩০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি.) এক আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত এসব মালামাল ও নগদ অর্থ ভুক্তভোগীদের হাতে তুলে দেন ৩ এপিবিএন, খুলনার অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব এম, এম সালাহউদ্দীন।
​পুলিশ সূত্রে জানা যায়, সাধারণ মানুষের করা বিভিন্ন সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে ৩ এপিবিএন-এর সাইবার ক্রাইম ইউনিট তথ্যপ্রযুক্তির সহায়তায় খুলনা ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে এসব হারানো মোবাইল উদ্ধার করে। একই সাথে বিকাশ ও নগদ অ্যাপের মাধ্যমে প্রতারিত হওয়া ভুক্তভোগীদের ৪১,৫২০ টাকা এবং একজন ভিকটিমকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় সাইবার ইউনিট।
​প্রতারণা ও হারানোর শিকার হওয়া সম্পদ ফেরত পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাধারণ নাগরিকেরা। হস্তান্তরের সময় ৩ এপিবিএন-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব এম, এম সালাহউদ্দীন সাইবার অপরাধ প্রতিরোধে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন এবং অপরাধ দমনে সাইবার ক্রাইম ইউনিটের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা

১

৩ এপিবিএন খুলনার সাফল্য: উদ্ধারকৃত ৮৯টি মোবাইল, ১ ভিকটিম ও প্রতারণার টাকা প্রকৃত মালিকদের হস্তান্তর

২

নাগোয়ার আকাশে স্বস্তি, কাল সেমিফাইনালে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ

৩

কিয়েভে রুশ হা/মলায় নি/হত ২, আ/হত ৪

৪

২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, চারজনকে শোকজ

৫

সাগর-রুনি হ/ত্যা মা/ম/লার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর

৬

রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই

৭

মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের

৮

এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা

৯

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেপ্তার

১০

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ৪ জন গ্রে/প্তার

১১

ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে ১০৫ জন গ্রে/ফতার

১২

নতুন ব্রিটেন গড়ার অঙ্গীকার বার্নহামের

১৩

ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের বিদায়

১৪

বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু

১৫

যশোরের শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক-১

১৬

ইমাম হয়রানি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি

১৭

মদের বারের ঠিকানা পরিবর্তনে নতুন নীতিমালা: একই থানার বাইরে স্থানান্তর নয়

১৮

ডেঙ্গু প্রতিরোধে উত্তরা ৭ নম্বর সেক্টরে বিএনপির পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

১৯

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

২০