নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

ঢাবির হলের ফটকে আবারও ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম

লিড নিউজ ২৪ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটকে আবারও ফিরছে পুরোনো নামফলক। ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলকটি সরিয়ে সেখানে পুনরায় ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখার কাজ শুরু হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, হলটির নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ করার জোর দাবি উঠলেও, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে এ বিষয়ে কোনো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। আর এ কারণেই হলের ফটকে আগের নাম ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রশাসন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ইসরাফিল রতন বলেন, ‘শহীদ ওসমান হাদি হল নামটি মূলত শিক্ষার্থীরাই লিখেছিলেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই নামের আনুষ্ঠানিক কোনো অনুমোদন দেওয়া হয়নি। তাই হল প্রশাসন নিয়ম অনুযায়ী আগের নামটিই প্রতিস্থাপনের উদ্যোগ নিয়েছে।
বিস্তারিত জানতে শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।
যেভাবে নামবদলের উদ্যোগ নেওয়া হয়েছিল:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে ২০২৫ সালের ১২ ডিসেম্বর গুলি করে দুর্বৃত্তরা। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তনের জোরালো দাবি ওঠে। একপর্যায়ে শিক্ষার্থীরা হলের প্রধান ফটকের পুরোনো নামফলক সরিয়ে সেখানে ‘শহীদ ওসমান হাদি হল’ লিখে দেন। গত বছরের ২০ ডিসেম্বর রাতে ক্রেন ব্যবহার করে হলের নামফলক পরিবর্তনের এই কাজ সম্পন্ন করা হয়েছিল।
পরবর্তীতে, ২০২৬ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ করার একটি সুপারিশ করা হয়। একই সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনেরও সুপারিশ করা হয়েছিল। তবে, এসব সুপারিশ সিন্ডিকেটের চূড়ান্ত অনুমোদন পায়নি।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর, প্রথমে শিক্ষার্থীদের একটি অংশ শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘কাজী নজরুল ইসলাম হল’ করারও দাবি জানিয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে তাণ্ডব: এবার গ্রেপ্তার হলেন সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন

১

ঢাবির হলের ফটকে আবারও ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম

২

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

৩

সাংবাদিক শ্যামাপ্রসাদ চক্রবর্তীর শুভ জন্মদিন!

৪

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

৫

ময়মনসিংহে ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন

৬

নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত দখলমুক্ত করা হবে : ডিএনসিসি প্রশাসক

৭

বেনাপোলে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

৮

ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শুরু

৯

সেমির লড়াইয়ে নামছে বাংলাদেশ ও পাকিস্তান, বৃষ্টি হলেই বিপদ!

১০

সিলেটে নদীভাঙন ঠেকাতে দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়ন শুরু

১১

দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

১২

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৩

দুর্বৃত্তের গুলিতে নিহত বুলগেরিয়ার শীর্ষ ক্লাবের মালিক

১৪

তুরাগে সজীব হত্যা মামলার এজাহারনামীয় আসামি শিপন গ্রেফতার, বিরুদ্ধে রয়েছে ৮ মামলা

১৫

ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন : আসিফ মাহমুদ

১৬

কালীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি ফজলুল হক মিলন

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : গোলাম পরওয়ার

১৮

অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা

১৯

৩ এপিবিএন খুলনার সাফল্য: উদ্ধারকৃত ৮৯টি মোবাইল, ১ ভিকটিম ও প্রতারণার টাকা প্রকৃত মালিকদের হস্তান্তর

২০