নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭ জন

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আশাবাদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়ে অগ্রগতির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বিদ্যমান চ্যালেঞ্জগুলো সংলাপের মাধ্যমে সমাধান করা সম্ভব এবং পারস্পরিক অনুকূল পরিবেশ তৈরি হলেই এ সফর অনুষ্ঠিত হবে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ‘আমি খুবই আশাবাদী যে আমরা খুব শিগগিরই হয়তো ইতিবাচক ফল পাব।’

তিনি বলেন, ‘চ্যালেঞ্জ রয়েছে, তবে সংলাপের মাধ্যমে আমরা তা অতিক্রম করব। পারস্পরিক সম্মানের ভিত্তিতে অনুকূল পরিবেশ তৈরি হলে আমরা এ সফর করব।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তাঁর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাৎ। বৈঠকটিকে হুমায়ুন কবির সৌহার্দ্যপূর্ণ, ফলপ্রসূ ও গঠনমূলক হিসেবে বর্ণনা করেন।

প্রধানমন্ত্রীর ভারত সফর কবে হতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই পক্ষের জন্য পারস্পরিক অনুকূল পরিবেশ তৈরি হলে সফরের সময়সূচি নিয়ে আলোচনা করা হবে। নভেম্বরে সফর হতে পারে- এমন জল্পনা নিয়ে মন্তব্য করতে তিনি অস্বীকৃতি জানান।

তিনি বলেন, ‘আলোচনা চলছে। তবে গুজবের ভিত্তিতে আমি কোনো মন্তব্য করতে পারি না।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সম্ভাব্য ঢাকা সফর নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। তিনি যে চ্যালেঞ্জগুলোর কথা বলেছেন, সেগুলো কী- এমন প্রশ্নেরও বিস্তারিত জবাব দেননি।

বৈঠকের পর ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আশা প্রকাশ করেন, দুই দেশের রাজনৈতিক নেতৃত্ব পরবর্তী পর্যায়ের যোগাযোগ ও সম্পৃক্ততার জন্য পারস্পরিক সুবিধাজনক একটি সময় নির্ধারণ করতে পারবে।

তিনি বলেন, ‘দুই দেশের প্রধানমন্ত্রী যখনই সুবিধাজনক মনে করবেন, তখনই বিষয়গুলো এগিয়ে যাবে- এ ব্যাপারে আমরা খুবই আশাবাদী।’

তবে হাইকমিশনার বলেন, উভয় দেশেরই রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ‘কাজ এগিয়ে চলছে।’

সাংবাদিকদের তিনি বলেন, ‘এ ধরনের কোনো প্রশ্নই নেই। আমি আশাবাদী, প্রতিমন্ত্রী আশাবাদী এবং বাংলাদেশের জনগণও আশাবাদী। সবকিছুই সম্ভব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহরুখ-সালমানদের চেয়েও বেশি, ভুষণ কুমারের সম্পদ কত?

১

নবীনগর প্রাচীন দেওয়ানি আদালত পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি

২

সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময়

৩

ছাত্রশক্তির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক, ভোলার কৃতি সন্তান মোঃ আবু সাঈদ

৪

সাবেক রেলমন্ত্রীর ভাই পরিচয় দাপিয়ে বেড়ানো কবির গ্রেফতার

৫

অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা

৬

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন

৭

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আশাবাদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

৮

ষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

৯

চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

১০

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু অক্টোবরে

১১

কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান

১২

উত্তরায় প্রায় ৮ লক্ষ টাকা মূল্যর ২৬২০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

১৩

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ছোট ভাইয়ের স্ত্রীর ৪ কোটি ৮৯ লাখ টাকা অবরুদ্ধ

১৪

হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

১৫

সৌদি আরব সফরে যাচ্ছেন আমিরাতের ভাইস প্রেসিডেন্ট: রাষ্ট্রীয় গণমাধ্যম

১৬

মালি সেনাবাহিনী ও রুশ আধাসামরিক বাহিনী যুদ্ধাপরাধ করেছে : অ্যামনেস্টি

১৭

হরমুজ প্রণালী খোলার আশা ক্ষীণ হওয়ায় বিশ্ববাজারে শেয়ারের দরপতন ও তেলের দাম বৃদ্ধি

১৮

আইওয়ায় যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে বড়’ ইস্পাত কারখানা নির্মাণের ঘোষণা ট্রাম্পের

১৯

তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী : জাতিসংঘ

২০