নিউজ ডেস্ক
৫১ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭ জন

ডিমলায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

(নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন, চারটি সিমকার্ড, একটি পুরোনো স্কুলব্যাগ ও একটি কাঁচি জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য এক লাখ ১৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার খবিরের ময়দান এলাকায় এ অভিযান চালায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন থানারহাট বিওপির একটি টহলদল।

বিজিবির থানারহাট বিওপি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত পিলার ৭৯০ থেকে প্রায় এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে খবিরের ময়দান এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর সন্দেহভাজন দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে সেখানে এলে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন। এ সময় তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।

পরে আটক দুজনের শরীরে তল্লাশি চালিয়ে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন, চারটি মোবাইল সিমকার্ড, একটি পুরোনো স্কুলব্যাগ ও একটি কাঁচি জব্দ করা হয়।

আটকরা হলেন ডিমলা উপজেলার মধ্য ছাতনাই গ্রামের মৃত ফরিউজ্জামানের ছেলে মো. সুমন আলী (৩৯) এবং উত্তর সুন্দরখাতা গ্রামের লব আলীর ছেলে মো. শাহিন আলম (২৯)।

থানারহাট কোম্পানি কমান্ডার শফিকুল ইসলাম জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদের ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, বিজিবি দুইজনকে ডিমলা থানায় সোপর্দ করেছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের নীলফামারীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

১

নওগাঁয় উন্নয়নকৃত সড়ক উদ্বোধন

২

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

৩

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের সমাবেশ ও মিছিল

৪

নবীনগরের লাউর ফতেপুর গুচ্ছগ্রাম,২৭ বছর ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন ১১০০ মানুষ, প্রতিকার চেয়ে স্থানীয় এমপির শরণাপন্ন এলাকাবাসী

৫

জলঢাকায় ৫ দিনব্যাপী ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ শুরু।

৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে : সিইসি

৭

ডোপ টেস্টে পজিটিভ উজবেকিস্তানের পদকজয়ী ক্রীড়াবিদ

৮

আধুনিক বন্দর ও দক্ষ নাবিক গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : নৌপরিবহন মন্ত্রী

৯

মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

১০

ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ: ড. তিতুমীর

১১

চীনের ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ

১২

যশোরের শার্শায় এক সপ্তাহে শিশুসহ ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে

১৩

নিরপেক্ষতার অর্থ কী—তা নিয়ে সুইজারল্যান্ডে গণভোট

১৪

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

১৫

নজরুল ছিলেন গণমুখী সাংবাদিকতার পথিকৃৎ: আবদুল হাই শিকদার

১৬

নারী সেনাসদস্য সেজে প্রবাসীর ৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে প্রতারক টিটু গ্রেপ্তার

১৭

সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

১৮

ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

১৯

রিয়াদে এক সপ্তাহ স্কুল বন্ধ, অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত

২০