নিউজ ডেস্ক
৫৭ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

হেয়ার প্রসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন: আতিয়ার সভাপতি ও তুকার সম্পাদক নির্বাচিত

​বিশেষ প্রতিনিধি, ঢাকা:

 

ঢাকার দক্ষিণখান থানাধীন ‘হেয়ার প্রসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ’ (নিবন্ধন নং- ১৯৭)-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. শনিবার সকাল ১০:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয় সংলগ্ন কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে অদ্যই আয়োজিত বিশেষ সাধারণ সভায় নির্বাচন কমিটির সভাপতি ও উত্তরা মেট্রোপলিটন থানা সমবায় অফিসার মুহাম্মদ আমানুর রহমান নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

​ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ‘চেয়ার’ প্রতীক নিয়ে ১০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জনাব মোঃ আতিয়ার রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব মোঃ মিঝার আলী (ছাতা) ৫১ ভোট এবং জনাব মোঃ মামুনুর রহমান (গোলাপফুল) ৩১ ভোট পান।সহ-সভাপতি পদে ‘চশমা’ প্রতীক নিয়ে ৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জনাব মোঃ আবু সামা। তাঁর প্রতিদ্বন্দ্বী জনাব মোঃ মিজানুর রহমান (আনারস) পান ৭৪ ভোট।
​সাধারণ সম্পাদক পদে ‘মই’ প্রতীকের প্রার্থী জনাব মোঃ আল মামুন তুকার ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে তাঁর প্রতিদ্বন্দ্বী জনাব মোঃ বাবুল আক্তার (চাকা) ৪২ ভোট এবং জনাব মোঃ ফিরোজ আলী (আম) ২৬ ভোট পান।

​এছাড়া যুগ্ম-সম্পাদক পদে জনাব মোঃ মহসিন উদ্দীন (হাতি) ও কোষাধ্যক্ষ পদে জনাব মোঃ শওকত আলী (হরিণ) কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
​কার্যনির্বাহী সদস্য পদের ৭টি পদে নির্বাচিতরা হলেন— জনাব মোঃ হাফিজুর রহমান (গরুর গাড়ি, ১১৬ ভোট), জনাব মোঃ আব্দুর রহমান (বই, ১০৯ ভোট), জনাব মোঃ কাসেদ আলী (ফুটবল, ১০৪ ভোট), জনাব মোঃ হুমায়ুন কবির (কলম, ১০০ ভোট), জনাব মোঃ ফারুক হোসেন (পাখা, ৯৭ ভোট), জনাব মোঃ কামরুজ্জামান (উড়োজাহাজ, ৯২ ভোট) এবং জনাব মোঃ স্বপন মন্ডল (মোরগ, ৯১ ভোট)।
​উক্ত নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সমবায় পরিদর্শক মাহমুদ ইমাম এবং সহকারী পরিদর্শক মাহফুজা খাতুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক সুরক্ষা আইন নভেম্বরের মধ্যেই প্রণয়ন করতে হবে

১

হেয়ার প্রসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন: আতিয়ার সভাপতি ও তুকার সম্পাদক নির্বাচিত

২

জিয়াউরকে সভাপতি ও রেদুয়ানকে সাধারন সম্পাদক করে শান্তগঞ্জ হাওর ও নদী রক্ষা আন্দোলন কমিটি গঠন

৩

বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের মিছিল

৪

উত্তরায় ডেঙ্গু প্রতিরোধে লেক ও নালা পরিষ্কার করল বিএনপি

৫

আশুলিয়ায় মহাসড়কে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

৬

সাংবাদিক সুরক্ষা আইন নভেম্বরের মধ্যেই প্রণয়ন করতে হবে

৭

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ পাওয়া ১২০০ শিক্ষার্থীকে জেলা পরিষদের সংবর্ধনা

৮

টঙ্গী পশ্চিম থানার এসআই মেহেদী হাসান পেলেন পিপিএম-সেবা পদক

৯

হাসপাতালে নয়, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই শুরু হোক ঘর থেকেই: ডিসি ফরিদা

১০

উত্তরা ১৬ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

১১

চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা

১২

ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা যশোরে ট্রেনের ধা/ক্কায় ইজিবাইকের দুই যাত্রী নি*হ*ত

১৩

ধনবাড়ীতে ৭২ পিস ইয়া/বা ট্যাবলেট ও ৩ গ্রাম হে/রোইন নারীসহ ০৪ জন গ্রে/ফতার

১৪

সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

১৫

নবীনগরে বীর মুক্তি যোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

​চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মা/দক ও বাইসাইকেলসহ ১ জন আ/টক

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

১৮

আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক

১৯

আগাম আলু বপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কিশোরগঞ্জের চাষিরা।

২০