নিউজ ডেস্ক
৩৭ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮ জন

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ পাওয়া ১২০০ শিক্ষার্থীকে জেলা পরিষদের সংবর্ধনা

মাহিদুল ইসলাম ফরহাদ:
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ১ হাজার ২০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ এবং জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মতিন। সভাপতির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশীদ বলেন, শিক্ষার্থীদের সহায়তার জন্য জেলা পরিষদের অর্থ বরাদ্দ রাখা হয়েছে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সহায়তা করা হবে। তাঁর জেলায় কোনো শিক্ষার্থী যেন অর্থাভাবে লেখাপড়া বন্ধ করতে বাধ্য না হয়, সে ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে জেলা পরিষদ প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মো. আব্দুল বারী এমপি কৃতি শিক্ষার্থীদের হাতে মেডেল, নগদ অর্থ ও শিক্ষা উপকরণ তুলে দেন। এ সময় সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় মহাসড়কে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

১

সাংবাদিক সুরক্ষা আইন নভেম্বরের মধ্যেই প্রণয়ন করতে হবে

২

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ পাওয়া ১২০০ শিক্ষার্থীকে জেলা পরিষদের সংবর্ধনা

৩

টঙ্গী পশ্চিম থানার এসআই মেহেদী হাসান পেলেন পিপিএম-সেবা পদক

৪

হাসপাতালে নয়, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই শুরু হোক ঘর থেকেই: ডিসি ফরিদা

৫

উত্তরা ১৬ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

৬

চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা

৭

ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা যশোরে ট্রেনের ধা/ক্কায় ইজিবাইকের দুই যাত্রী নি*হ*ত

৮

ধনবাড়ীতে ৭২ পিস ইয়া/বা ট্যাবলেট ও ৩ গ্রাম হে/রোইন নারীসহ ০৪ জন গ্রে/ফতার

৯

সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

১০

নবীনগরে বীর মুক্তি যোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

​চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মা/দক ও বাইসাইকেলসহ ১ জন আ/টক

১২

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

১৩

আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক

১৪

আগাম আলু বপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কিশোরগঞ্জের চাষিরা।

১৫

রাজশাহীতে ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’ অনুষ্ঠিত

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আশায় ওয়াল স্ট্রিটে শেয়ারবাজার চাঙ্গা

১৭

ব্রোঞ্জজয়ী জিন্নাত আক্তারকে সংবর্ধনা প্রদান

১৮

ডেঙ্গু প্রতিরোধে গাজীপুরে শতবর্ষী পুকুর পরিষ্কার

১৯

বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধু পূর্ণিমা উদযাপন

২০