নিউজ ডেস্ক
৩ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬ জন

দিল্লিতে ৫ তলা ছাত্রাবাস ধস: ধ্বংসস্তূপে আটকে পড়ার শঙ্কায় অর্ধশতাধিক শিক্ষার্থী, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

লিড নিউজ ২৪ আন্তর্জাতিক ডেস্ক:

 

ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতন এলাকায় ‘হস্টেল ডেজ’ নামের একটি পাঁচতলা ছাত্রাবাস (বয়েজ পিজি) ধসে পড়ে অন্তত ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩৪ মিনিটের দিকে সাউথ ক্যাম্পাস পুলিশ স্টেশনে প্রথম এই দুর্ঘটনার খবর আসে। রবিবার ছুটির দিন হওয়ায় ঘটনার সময় বেশির ভাগ শিক্ষার্থীই ভবনের ভেতরে অবস্থান করছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস), এনডিআরএফ, দিল্লি পুলিশ, এমসিডি, ডিডিএমএ এবং সিভিল ডিফেন্সের একাধিক উদ্ধারকারী দল।

এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৬-৭ জন শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের (এইমস) ট্রমা সেন্টারে স্থানান্তর করেছেন চিকিৎসকরা। সত্য নিকেতনের মতো ঘনবসতিপূর্ণ ও সরু গলির এলাকায় ভারী উদ্ধারযন্ত্র প্রবেশ করাতে বেশ বেগ পেতে হলেও, উদ্ধারকর্মীরা স্নিফার ডগ ও অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে আটকে পড়াদের জীবিত উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, প্রশাসনের সব কটি সংস্থা সমন্বয়ের মাধ্যমে যুদ্ধকালীন তৎপরতায় এই উদ্ধারকাজ পরিচালনা করছে।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মূল ভবনটি হুড়মুড় করে ধসে পড়ার সময় পাশের আরেকটি ভবনেরও আংশিক ক্ষতি হয়েছে। ভেতরে থাকা শিক্ষার্থীরা পুরোপুরি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন এবং ঠিক কতজন আটকা পড়েছেন, তা হস্টেলের রেজিস্ট্রেশন রেকর্ড পরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে বলা কঠিন। উদ্ধার হওয়া অনেকেই গুরুতর আহত হয়েছেন। এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের পরিবার ও স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে; অনেকেই খবর পেয়ে হাসপাতাল এলাকায় ভিড় জমাচ্ছেন। ভবনটি ঠিক কী কারণে ধসে পড়লো, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় অনেক পুরোনো ও নিয়মবহির্ভূতভাবে নির্মিত ভবন রয়েছে, যেগুলো যথাযথ রক্ষণাবেক্ষণ ও নজরদারির অভাবেই এমন প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধারকাজ সম্পূর্ণ শেষ হওয়ার পর ভবনটির নির্মাণে কোনো গাফিলতি, অবৈধ সম্প্রসারণ বা কাঠামোগত দুর্বলতা ছিল কি না—তা উদ্ঘাটনে একটি উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির

বার্সায় আসার আগে আর্সেনালে খারাপ অভিজ্ঞতা হয়েছিল ব্রাজিল ফরোয়ার্ডের

হালান্ডের জোড়া গোলে শুভ সূচনা ম্যান সিটির

বোলারদের হাত ধরে সেমিফাইনালে বাংলাদেশ

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

লজ্জা’য় বাঁধন-ফারিয়া

দেবের পথ ধরলেন শুভশ্রী!

বিগ ব্যাশ লিগে বেসরকারিকরণের পথে ক্রিকেট অস্ট্রেলিয়া: চরম ক্ষোভ ও বিতর্কের মুখে ঐতিহাসিক সিদ্ধান্ত

সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিন মুজুরের মানববন্ধন

১০

টাঙ্গাইলে জেলা পরিষদের ডাকবাংলো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

১১

ভোলায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

২০২৫-২৬ অর্থবছরে ৪ লেনে উন্নীত করা হয়েছে ৫৫ কিলোমিটার মহাসড়ক

১৩

মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী

১৪

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

১৫

দক্ষিণখানে অ/স্ত্র, গু/লি ও ম্যাগাজিনসহ ৪ শীর্ষ স/ন্ত্রা/সী গ্রে/প্তার

১৬

আশুলিয়ায় আলোচিত ট্রিপল মার্ডার: ৩ দিনের মধ্যে রহস্য উদঘাটন, মূল ঘাতক গ্রেফতার ও স্বীকারোক্তি

১৭

মনোহরগঞ্জ উপজেলা নবাগত উপজেলা নির্বাহী অফিসারর যোগদান

১৮

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

১৯

ইউক্রেন-মলদোভা সীমান্তে রুশ হামলায় বেসামরিক নাগরিক নিহত

২০