নিউজ ডেস্ক
২ weeks আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪ জন

বারঘরিয়ায় ৪ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের নির্মাণকাজ উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ:চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই প্রকল্পের আওতায় সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বারঘরিয়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে এ নির্মাণকাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ। এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন এ প্লান্টে নদী থেকে সরাসরি পানি উত্তোলন করে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ফিল্টার ও পরিশোধন করা হবে। পরিশোধিত পানি পাইপলাইনের মাধ্যমে স্থানীয় জনগণের কাছে সরবরাহ করা হবে। এর ফলে বারঘরিয়া এলাকার হাজার হাজার মানুষ নিরাপদ ও খাবার উপযোগী বিশুদ্ধ পানি পাওয়ার সুযোগ পাবেন। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৫৮ লাখ ৪২ হাজার টাকা। বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহের পাশাপাশি প্রকল্পটি এলাকার মানুষের পানিবাহিত রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এ বিষয়ে অনুষ্ঠানে সংশ্লিষ্টরা বলেন, নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার। আধুনিক প্রযুক্তির মাধ্যমে নদীর পানি পরিশোধন করে জনগণের কাছে সরবরাহের উদ্যোগ বারঘরিয়া এলাকার মানুষের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার জনস্বাস্থ্য সুরক্ষা, জীবনযাত্রার মানোন্নয়ন এবং একটি সুস্থ ও আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির

বার্সায় আসার আগে আর্সেনালে খারাপ অভিজ্ঞতা হয়েছিল ব্রাজিল ফরোয়ার্ডের

হালান্ডের জোড়া গোলে শুভ সূচনা ম্যান সিটির

বোলারদের হাত ধরে সেমিফাইনালে বাংলাদেশ

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

লজ্জা’য় বাঁধন-ফারিয়া

দেবের পথ ধরলেন শুভশ্রী!

বিগ ব্যাশ লিগে বেসরকারিকরণের পথে ক্রিকেট অস্ট্রেলিয়া: চরম ক্ষোভ ও বিতর্কের মুখে ঐতিহাসিক সিদ্ধান্ত

সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিন মুজুরের মানববন্ধন

১০

টাঙ্গাইলে জেলা পরিষদের ডাকবাংলো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

১১

ভোলায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

২০২৫-২৬ অর্থবছরে ৪ লেনে উন্নীত করা হয়েছে ৫৫ কিলোমিটার মহাসড়ক

১৩

মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী

১৪

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

১৫

দক্ষিণখানে অ/স্ত্র, গু/লি ও ম্যাগাজিনসহ ৪ শীর্ষ স/ন্ত্রা/সী গ্রে/প্তার

১৬

আশুলিয়ায় আলোচিত ট্রিপল মার্ডার: ৩ দিনের মধ্যে রহস্য উদঘাটন, মূল ঘাতক গ্রেফতার ও স্বীকারোক্তি

১৭

মনোহরগঞ্জ উপজেলা নবাগত উপজেলা নির্বাহী অফিসারর যোগদান

১৮

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

১৯

ইউক্রেন-মলদোভা সীমান্তে রুশ হামলায় বেসামরিক নাগরিক নিহত

২০