নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

ব্রুনো গিমারায়েসকে নিয়ে আর্সেনালের প্রথম প্রস্তাব ফিরিয়ে দিল নিউক্যাসল

ব্রুনো গিমারায়েসকে দলে ভেড়াতে আর্সেনালের প্রথম প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নিউক্যাসল ইউনাইটেড। ২৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ানকে ধরে রাখতে চায় নিউক্যাসল। সেন্ট জেমস’ পার্কের ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ আরও দুই বছর বাকি রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অধিনায়ককে দলে নিতে নিউক্যাসলের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে আর্সেনাল।

বর্তমানে স্পেনের লা মাঙ্গায় প্রাক-মৌসুমের অনুশীলন ক্যাম্পে রয়েছেন গিমারায়েস।

সার্বিক বিবেচনায় অধিনায়ককে ধরে রাখতে চায় নিউক্যাসল। তার বর্তমান চুক্তির মেয়াদ দুই বছর বাকি থাকার পাশাপাশি আরও এক বছরের জন্য চুক্তি বাড়ানোর সুযোগও রয়েছে ক্লাবটির হাতে।

এদিকে আরও বড় প্রস্তাব নিয়ে আবারও নিউক্যাসলের সঙ্গে যোগাযোগ করা হবে কি না, তা নিয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা করছে আর্সেনাল।

২০২২ সালে ৪ কোটি পাউন্ডে লিঁও থেকে নিউক্যাসলে যোগ দেন গিমারায়েস। এরপর প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে ১৯৫ ম্যাচে ৩১ গোল করেছেন এই মিডফিল্ডার।

রোববার ব্রাজিল ছেড়েছিলেন গিমারায়েস। তখন ব্যাপকভাবে খবর ছড়িয়েছিল, নিউক্যাসলের প্রাক-মৌসুম অনুশীলন ক্যাম্পে যোগ দিতে তিনি লা মাঙ্গায় পৌঁছাবেন।

তবে নিউক্যাসলের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই স্পেনের অনুশীলন ক্যাম্পে পৌঁছেছেন গিমারায়েস। এখন সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

গত সপ্তাহে নিউক্যাসলের সদ্য বিদায়ী কোচ এডি হাওকে “এই ক্লাবের রাজা” বলে অভিহিত করেছিলেন গিমারায়েস। সেন্ট জেমস’ পার্কে হাওয়ের পদত্যাগের পরই এমন মন্তব্য করেন তিনি। আর হাওয়ের পদত্যাগের সময় গিমারায়েসকে নিয়ে আর্সেনালের আগ্রহের খবরও সামনে এসেছিল। সাবেক কোচের প্রশংসা করে গিমারায়েস ইনস্টাগ্রামে হাওয়ের একটি ছবির সঙ্গে লেখেন, “এই ক্লাবের রাজা!! আমাদের জন্য আপনি যা করেছেন, তার সবকিছুর জন্য ধন্যবাদ।

একসঙ্গে কাটানো সময়টা উপভোগ করতে পেরে আমি আনন্দিত। আমাকে আরও ভালো খেলোয়াড় ও মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ধন্যবাদ! আমাদের খেলোয়াড় হওয়ার সময়টা আমি কতটা উপভোগ করেছি, তা কোনো কথাতেই প্রকাশ করা সম্ভব নয়। ভবিষ্যতের জন্য আপনাকে অনেক শুভকামনা, কোচ।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা আয়োজনে গাকৃবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত

বেনাপোল- যশোর রোডে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

নবীনগরে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত!

৬ জুলাইয়ের ঐতিহাসিক মহাবিপ্লব: ফ্যাসিবাদের পতন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশের অঙ্গীকার

ফ্লাইওভারে প্রাইভেট কার, বাইক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, চালক পলাতক ও আহত ৩

প্রযুক্তি খাতের উত্থানে এশিয়ার শেয়ারবাজারে ঊর্ধ্বগতি

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

কিশোরগঞ্জ জুলাই বিপ্লবের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং বীর জুলাই যোদ্ধাদের সশ্রদ্ধ সংবর্ধনা

উত্তরার দলিপাড়া- আহালিয়া সংযোগ সড়ক- দখলমুক্ত রাস্তা চাই! নিজে রাস্তা না ছেড়ে পরের রাস্তায় চলবেন কি ভাবে!!

জাপানের টোকিওতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১০

উত্তরায় তুলিতে জুলাই চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

১১

নওগাঁয় “গ্রিন , ক্লিন নওগাঁ” কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন নওগাঁ সদর -৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু

১২

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৩

জ্যাকেটের ভেতরে ফেন্সিডিল: মহাখালীতে ডিএনসির অভিযানে ৪ পাচারকারী গ্রেফতার, উদ্ধার ৩০৯ বোতল

১৪

খুলনায় চাকরির প্রলোভনে মানবপাচার, দম্পতি গ্রেফতার

১৫

জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লা : রক্ত, প্রতিরোধ ও বিজয়

১৬

বাংলাদেশ একটি শান্তি ও সম্প্রীতির দেশ : ডিএনসিসি প্রশাসক

১৭

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার : ভূমিমন্ত্রী

১৮

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

যশোর শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

২০