নিউজ ডেস্ক
১৭ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

বাঞ্ছারামপুরে মুক্তিযোদ্ধা পরিবারকে গৃহবন্দী করে রাখার অভিযোগ, ৩ দিন ধরে অনাহারে শিশুরা

সাধন সাহা জয়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নের দক্ষিণপাড়ায় এক বীর মুক্তিযোদ্ধা পরিবারকে গেট আটকে গৃহবন্দী করে রাখার গুরুতর অভিযোগ উঠেছে। এমনকি খাদ্য সংকটের কারণে পরিবারের ছোট ছোট শিশুরা গত তিন দিন ধরে প্রায় অনাহারে দিন কাটাচ্ছে বলে জানা গেছে।

এই অমানবিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।
​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রূপসদী দক্ষিণপাড়ার বীর মুক্তিযোদ্ধা জাহের আলীর পরিবারের সাথে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রতিপক্ষের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে সম্প্রতি প্রতিপক্ষের লোকজন তাদের বাড়ির যাতায়াতের পথ ও প্রধান ফটক বাইরে থেকে আটকে দেয়। ফলে নারী ও শিশুসহ পরিবারের ৬ সদস্য অবরুদ্ধ হয়ে পড়েন।

​ভুক্তভোগী পরিবার জানায়, গৃহবন্দী থাকার কারণে ঘরে থাকা জমানো শুকনো খাবারও ইতোমধ্যে ফুরিয়ে গেছে। বাইরে থেকে কেউ খাবার দিতে চাইলেও প্রতিপক্ষের বাধায় তা সম্ভব হচ্ছে না। ফলে অবরুদ্ধ শিশুদের কান্নায় ভারী হয়ে উঠেছে ওই বাড়ির পরিবেশ।
​কান্নাজড়িত কণ্ঠে বীর মুক্তিযোদ্ধা জাহের আলী বলেন, “আমরা মুক্তিযোদ্ধার পরিবার। দেশের জন্য যুদ্ধ করেছি। আর আজ স্বাধীন দেশে নিজের বাড়িতেই অবরুদ্ধ! বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্না করছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”

​ভুক্তভোগী পরিবারের সদস্য জাহাঙ্গীর আলম জানান, “আমাদের রান্নার জায়গা বা যাতায়াতের পথটি ঘিরে ফেলা হয়েছে। আমরা ঠিকমতো চলাচল করতে পারছি না। ঘরে ছোট তিনটি বাচ্চা নিয়ে আমরা গত তিন দিন ধরে চরম মানবেতর জীবনযাপন করছি এবং অনাহারে দিন কাটাচ্ছি।”

​অন্যদিকে অভিযুক্ত প্রতিপক্ষ সাহিদা বেগম দাবি করেন, “এই জায়গা আমাদের কেনা। আমরা আমাদের জমিতে বেড়া বা বাধা দিয়েছি। প্রয়োজন হলে পরে তা খুলে দেব।”

​ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে খোঁজখবর নেয়।
​এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, “রান্নার জায়গাটি অন্য বাড়ির সীমানায় পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের সাথে কথা হয়েছে, তারা বিষয়টি সমাধান করে দরজা বা যাতায়াত ব্যবস্থা খুলে দেবেন বলে জানিয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

​বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বলেন, ” বিষয়টি আমরা দেখছি। ভুক্তভোগীদের বিস্তারিত ঠিকানা পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​এছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা জালাল উদ্দিন জানান, ” বিষয়টি আমাদের জানা ছিল না। খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

​একজন বীর মুক্তিযোদ্ধার পরিবারের সাথে এমন অমানবিক আচরণ ও শিশুদের অনাহারে রাখার ঘটনায় স্থানীয় সচেতন মহল ও মানবাধিকারকর্মীরা তীব্র নিন্দা জানিয়েছেন। অবিলম্বে এই অবরুদ্ধ অবস্থা নিরসন করে পরিবারটির নিরাপত্তা ও খাদ্যের নিশ্চয়তা দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে ধর্ষণের পর হত্যা: দুই সপ্তাহে সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

হরমুজ প্রণালীতে ২টি তেলবাহী ট্যাংকার থামানোর দাবি ইরানের

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

ইরানের সামরিক কমান্ড সেন্টার ও নৌ-সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের

খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, গান গাইবে নাইম মুর্তজার বেংগল বয়েজ

যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান

নবীনগর পৌরসভায় মশা নিধনের বাজেট নিয়ে প্রশ্ন পৌরবাসীর, টেক্স দিয়েও কেন মিলছে না নাগরিক সুবিধা?

মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন——–এমপি নূরুল ইসলাম বুলবুল

হাঁসের বাচ্চা ফেরত দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

১০

​ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেফতার, তথ্য গোপনের অভিযোগ থানা পুলিশের বিরুদ্ধে।

১১

বাঞ্ছারামপুরে মুক্তিযোদ্ধা পরিবারকে গৃহবন্দী করে রাখার অভিযোগ, ৩ দিন ধরে অনাহারে শিশুরা

১২

লালমোহনে বিএনপি অফিসে চুরি, দেড় লাখ টাকার মালামাল লুট, সংবাদ সম্মেলন

১৩

মশা নিধনে দেশীয় প্রযুক্তির রাসায়নিক ব্যবহার সম্ভাবনাময় হতে পারে : মির্জা ফখরুল

১৪

জনরায় উপেক্ষা করার পরিনতি ভালো হয় না; গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন করুন -পীর সাহেব চরমোনাই

১৫

যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে

১৬

শখ থেকে সফল উদ্যোক্তা শিক্ষক মোশাররফের বাগানে আমের অধিক ফলন

১৭

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

১৮

সীমান্ত সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাভারে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

২০