আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ৪৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং টঙ্গী পূর্ব থানা এনএসপি-এর সদস্য সচিব মোঃ মঈন আহমেদকে মামলা প্রত্যাহারের জন্য চাপ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গড়ে ওঠা অপরাধ সাম্রাজ্যের অন্যতম হোতা এবং ‘জামান হোটেল’-এর মালিক বাদল নামের এক ব্যক্তি এই হুমকি দিয়েছেন বলে এক ভিডিও বার্তায় দাবি করেছেন মঈন আহমেদ।
ভিডিও বার্তায় মোঃ মঈন আহমেদ জানান, গত ২-৩ মাস আগে আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলে বাদলের গড়ে তোলা অবৈধ ‘জামান হোটেল’ সাম্রাজ্যের বিষয়টি সামনে আসে। এরপর টঙ্গী পূর্ব থানায় বাদল ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে, গত এক মাস আগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মঈন আহমেদকে ফোন করে মামলা তুলে নেওয়ার জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়।
তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাকে “দেখে নেওয়া হবে” বলে সরাসরি হুমকি দেওয়া হয়। এছাড়াও রাজশাহী ও বাগেরহাটে তাদের বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে সাংবাদিকদের কাছে বক্তব্য দেওয়ায় মঈন আহমেদের ওপর ক্ষোভ প্রকাশ করে ওই চক্রটি।
কাউন্সিলর প্রার্থী মোঃ মঈন আহমেদ বলেন:
“জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি এখনও আমার অবস্থানে অটুট আছি। আমি কোনো অবস্থাতেই ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে দায়ের করা মামলা উঠাবো না। যেখান থেকে আমরা জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা পেয়েছিলাম, আমরা এখনও সেখানেই দাঁড়িয়ে আছি।”
মঈন আহমেদ তাঁর বক্তব্যে বিগত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র হত্যার সাথে জড়িত মূল পরিকল্পনাকারী ও অর্থ জোগানদাতাদের নাম প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন:
উল্লেখ্য, মোঃ মঈন আহমেদ আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ৪৫ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পোস্টারে তাঁর নির্বাচনী স্লোগান হিসেবে উল্লেখ রয়েছে—“প্রতিনিধি নয় সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই”। টঙ্গী পূর্ব থানা এনএসপি-এর সদস্য সচিব হিসেবে তিনি এলাকার সাধারণ জনগণের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।
মঈন আহমেদ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান, এই হুমকির পর তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে তাঁর যদি কোনো প্রকার শারীরিক ক্ষতি বা প্রাণহানি ঘটে, তবে এর জন্য ফ্যাসিস্ট আমলের জামান হোটেলের মালিক বাদল ও তার সহযোগীরা সম্পূর্ণ দায়ী থাকবেন।
মন্তব্য করুন