নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

চুয়াডাঙ্গায় ১৩০ বোতল মাদকসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ১৩০ বোতল অবৈধ মাদকদ্রব্যসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প।
র‍্যাব জানায়, শুক্রবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ৭২ বোতল স্কাফ সিরাপ ও ৫৮ বোতল উইনকেরেক্স সিরাপসহ মো. মিজানুর রহমান ওরফে মিজু (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পুরাতন তেঁতুলিয়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

অভিযানকালে উদ্ধার হওয়া মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন বলেন, মাদকের বিরুদ্ধে র‍্যাবের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা-ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে প্রাণ হারালেন যুবক সুমন!

চুয়াডাঙ্গায় ১৩০ বোতল মাদকসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটা থেকে ঝিনাইদহের চাঞ্চল্যকর খুশি হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এশিয়ার শেয়ারবাজারে বড় দরপতন

ফিফা বিশ্বকাপ ট্রফি : নকশা, ইতিহাস ও অন্তর্নিহিত প্রতীকী অর্থ

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

ডিমলায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

১০

সাভারে চলন্ত মাইক্রোবাসে আ/গুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

১১

সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

১২

দিনাজপুর বীরগঞ্জে ঐতিহ্যবাহী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উদযাপন

১৩

নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা উৎসব পালিত!

১৪

শিরোপার পথে আরও এক ধাপ: সেমিফাইনালে আর্জেন্টিনার দুর্দান্ত জয়

১৫

দিনাজপুর বীরগঞ্জে কৃষকরা আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন

১৬

উত্তরায় গাড়ি চাপায় দুই সাংবাদিকের মৃত্যু

১৭

কিশোরগঞ্জ মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা

১৮

শহর এখন ‘ময়লার ভাগাড়’, দুর্গন্ধেই অতিষ্ঠ জনজীবন

১৯

সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে ১৮শ ইয়াবাসহ ৫ জন আটক ডিবি হাতে

২০