নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪ জন

উত্তরায় ‘জুলাই গ্রাফিতি আর্ট’ উদ্বোধন, গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্য সেলিম উদ্দিনের

ডেক্স ইনচার্জ – মো: দেলোয়ার হোসাইন  | ঢাকা | ১৮ জুলাই ২০২৬

রাজধানীর উত্তরায় ‘জুলাই গ্রাফিতি আর্ট’ কর্মসূচির উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

শনিবার সকালে উত্তরার নর্থ টাওয়ার হাউজবিল্ডিং এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষমতাসীনদের দুর্বলতা ও জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করা হলে ভবিষ্যতে আবারও জুলাইয়ের মতো গণঅভ্যুত্থানের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তিনি বলেন, এমন পরিস্থিতি এড়াতে সরকারের সতর্ক থাকা প্রয়োজন।

বক্তব্যে সেলিম উদ্দিন আরও বলেন, জুলাই আন্দোলনের ইতিহাস বিকৃত বা অপমানের কোনো প্রচেষ্টা জনগণ মেনে নেবে না। তার দাবি, জুলাই আন্দোলনে উত্তরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এ আন্দোলনে বহু মানুষ শহীদ ও আহত হয়েছেন। তিনি বলেন, জুলাইয়ের স্মৃতি ও গ্রাফিতি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা উচিত।

অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, কিছু মহল আওয়ামী লীগের ভাষ্য অনুসরণ করে তাদের পুনর্বাসনের চেষ্টা করছে। একই সঙ্গে তিনি বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জামায়াতে ইসলামী কাজ করে যাবে।

অনুষ্ঠান শেষে ‘৩৬ জুলাই’ স্মরণে উত্তরার বিভিন্ন সড়কে জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচির উদ্বোধন করেন সেলিম উদ্দিন।

আয়োজকরা জানান, আগামী ২০ থেকে ৩০ জুলাই ‘স্মৃতিতে জুলাই’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৫ জুলাই ‘তুলিতে জুলাই’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ৩১ জুলাই পর্যন্ত গ্রাফিতি অঙ্কন কর্মসূচি চলবে। কর্মসূচি শেষে শহীদ মুগ্ধ মঞ্চে সেরা গ্রাফিতি শিল্পীদের পুরস্কৃত করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, উত্তরা মডেল থানা আমীর ইব্রাহিম খলিল, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, তুরাগ দক্ষিণ থানা আমীর মাওলানা আবু বকর সিদ্দিক, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, দক্ষিণখান পূর্ব থানা আমীর আবু সাঈদ, উত্তরখান পশ্চিম থানা আমীর নিজাম উদ্দিন, মহানগর যুব বিভাগের সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজ, তুরাগ মধ্য থানা নায়েবে আমীর কামরুল হাসান, ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক তাহমিদ হুজাইফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রতিবেদনে উল্লিখিত বক্তব্যগুলো অনুষ্ঠানে মোহাম্মদ সেলিম উদ্দিনের দেওয়া বক্তব্য ও আয়োজকদের প্রেসবিজ্ঞপ্তির ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় ‘জুলাই গ্রাফিতি আর্ট’ উদ্বোধন, গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্য সেলিম উদ্দিনের

আবাদপুকুর–রাজশাহী রুটে আগামীকাল থেকে চালু হচ্ছে ‘রাজকীয় পরিবহন’

সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন জব্দ

স্টেশনে টিকিটের মরীচিকা, সিন্ডিকেটের কবলে জিম্মি সাধারণ যাত্রী

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে প্রাণ হারালেন যুবক সুমন!

চুয়াডাঙ্গায় ১৩০ বোতল মাদকসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটা থেকে ঝিনাইদহের চাঞ্চল্যকর খুশি হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এশিয়ার শেয়ারবাজারে বড় দরপতন

ফিফা বিশ্বকাপ ট্রফি : নকশা, ইতিহাস ও অন্তর্নিহিত প্রতীকী অর্থ

১০

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

১১

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল

১২

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত

১৩

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

১৪

ডিমলায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

১৫

সাভারে চলন্ত মাইক্রোবাসে আ/গুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

১৬

সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

১৭

দিনাজপুর বীরগঞ্জে ঐতিহ্যবাহী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উদযাপন

১৮

নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা উৎসব পালিত!

১৯

শিরোপার পথে আরও এক ধাপ: সেমিফাইনালে আর্জেন্টিনার দুর্দান্ত জয়

২০