নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

মো:এনামুল ইসলামঃকিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃকিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নজরুল ইসলাম, শহীদ পরিবারের সদস্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের অবদান স্মরণ করেন। পাশাপাশি দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো কিশোরগঞ্জেও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ার শেয়ারবাজারে বড় দরপতন

ফিফা বিশ্বকাপ ট্রফি : নকশা, ইতিহাস ও অন্তর্নিহিত প্রতীকী অর্থ

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

ডিমলায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সাভারে চলন্ত মাইক্রোবাসে আ/গুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

দিনাজপুর বীরগঞ্জে ঐতিহ্যবাহী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উদযাপন

১০

নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা উৎসব পালিত!

১১

শিরোপার পথে আরও এক ধাপ: সেমিফাইনালে আর্জেন্টিনার দুর্দান্ত জয়

১২

দিনাজপুর বীরগঞ্জে কৃষকরা আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন

১৩

উত্তরায় গাড়ি চাপায় দুই সাংবাদিকের মৃত্যু

১৪

কিশোরগঞ্জ মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা

১৫

শহর এখন ‘ময়লার ভাগাড়’, দুর্গন্ধেই অতিষ্ঠ জনজীবন

১৬

সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে ১৮শ ইয়াবাসহ ৫ জন আটক ডিবি হাতে

১৭

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত, ভাষানটেকে খাদ্য ও আর্থিক সহায়তা

১৮

মিঠামইন উপজেলার বিএনপি সভাপতি হত্যায় জড়িত আসামি গ্রেফতার ও চাপাতি উদ্ধার ।

১৯

ঝুনাগাছচাপানী ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রেজাউল করিম।

২০