নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

উত্তরা ১৩ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন বিপুলসংখ্যক মানুষ

এইচ এম মাহমুদ হাসান

ঢাকার উত্তরা ১৩ নম্বর সেক্টরে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিক মঞ্চের মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় এবং উত্তরা ইউনাইটেড ক্লাবের উদ্যোগে শনিবার (১১ জুলাই) এ ক্যাম্পের আয়োজন করা হয়।

দিনব্যাপী আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে এলাকার বিপুলসংখ্যক নারী, পুরুষ ও শিশু সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়। অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও ডায়াবেটিস নির্ণয়সহ বিভিন্ন সাধারণ ও জটিল রোগের বিষয়ে পরামর্শ প্রদান করেন।

মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে ৫১ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিক মঞ্চের মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী
অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া বলেন, “মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। এলাকার সর্বস্তরের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বিশেষ করে সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন নাগরিক মঞ্চ সবসময় পাশে থাকবে। আগামীতেও ওয়ার্ডবাসীর কল্যাণে এ ধরনের সেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, সুশৃঙ্খল পরিবেশে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ নিয়মিত আয়োজনেরও আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সচেতন নাগরিক মঞ্চের স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন। তারা ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিতে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়ক,যেকোনো সময় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা

মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে

নিকুঞ্জে হত্যাচেষ্টা মামলার আসামি ও মাদক কারবারি ‘গাঞ্জা রিফাত’ আটক

ধনবাড়ীতে এইচএসসি পরীক্ষার্থীর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

উত্তরা ১৩ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন বিপুলসংখ্যক মানুষ

সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, শৈলকূপা পুলিশের বিশেষ অভিযান

‎বরগুনায় পাউবো’র জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

আশুলিয়ায় ইয়াবা, হিরোইন ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হলেন মোঃ খসরুজ্জামান (জি. এস. শরীফ)

১০

পটিয়ার পানিবন্দি মানুষের পাশে এনসিপি’র সাজ্জাদ, বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

১১

​সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১২

​গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার ​

১৩

পলাশবাড়ী টু কিশোরগাড়ী সড়কের বেহাল দশা: ভাঙা রাস্তায় ঝুঁকিতে হাজারো মানুষ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

১৪

অতিরিক্ত সময়ের দুই গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

১৫

এনজিও’র নির্বাহী পরিচালক গ্রেফতার ও জেলহাজতে প্রেরণ।

১৬

মাদকের নেশায় মায়ের ওপর হামলার চেষ্টা, ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিলেন মা

১৭

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

১৮

নবীনগরে বিবাহিত নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ তদন্ত সাপেক্ষে বিচারের দাবি

১৯

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুুিুষ্ঠত

২০