নিউজ ডেস্ক
১৬ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

কুষ্টিয়ায় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

জেলার সীমান্ত এলাকায় পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উদ্ধারকৃত এসব পণ্যের মোট মূল্য ৩৪ লাখ ৩১ হাজার ৮০০ টাকা।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা রিফিউজি পাড়া মাঠে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৩ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন এবং একটি সিম কার্ড উদ্ধার করা হয়।

একই দিন রাত ৯টা ৪০ মিনিটের দিকে প্রাগপুর বিওপির চুলকানি ঘাট এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৪০ পিস অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের টাচ ডিসপ্লে জব্দ করা হয়।

এদিকে আজ সকাল ৯টা ৩৫ মিনিটে প্রাগপুরের গরুড়া ঘাটপাড়া ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০ বোতল ফেনাড্রিল সিরাপ উদ্ধার করে বিজিবি।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদক ও চোরাচালানি পণ্যের সর্বমোট সিজার মূল্য ৩৪ লাখ ৩১ হাজার ৮০০ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি মাদক, বিস্ফোরক দ্রব্য এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর। সীমান্ত এলাকায় অবৈধ কর্মকা- দমনে ভবিষ্যতেও তাদের কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ লাইন্সে “বুদুম বাঁশ” চারা রোপণ করেন পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়”

নাচোলে ডিএনসির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ: চোখ হারাতে হলো আয়কর আইনজীবীকে!

বাগেরহাটে উপকূল জলবায়ু ও পরিবেশ মেলা অনুষ্ঠিত

ঢাবির সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী অস্ট্রেলিয়া

ইরান হরমুজ প্রণালীতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে : ট্রাম্প

চট্টগ্রামে খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে মেয়রের নির্দেশ

বাংলাদেশের জন্য ৪৫০ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

সারের মজুত নিশ্চিত করতে ৬০ হাজার টন সার আমদানির অনুমোদন

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে চট্টগ্রামে বিপণন কর্মশালা

১০

তাপপ্রবাহ মোকাবিলায় স্বাস্থ্যব্যবস্থাকে জলবায়ু-সহিষ্ণু করতে হবে: ডব্লিউএইচও

১১

রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

১২

কুষ্টিয়ায় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

১৩

জয়পুরহাটে ফল মেলার উদ্বোধন

১৪

অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে : অর্থমন্ত্রী

১৫

শেরপুর পৌরসভার জন্য ৭১ কোটি টাকার বাজেট ঘোষণা

১৬

ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে বাংলাদেশ ব্যাংকের কঠোর নির্দেশ

১৭

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

১৮

দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট পুনরায় উৎপাদন শুরু

১৯

খাল খনন গ্রামীণ জনপদে নতুন আশার সঞ্চার করেছে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

২০