নিউজ ডেস্ক
১৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

ইরান হরমুজ প্রণালীতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে : ট্রাম্প

মধ্যপ্রাচ্য যুদ্ধের স্থায়ী অবসান নিশ্চিত করতে চলমান আলোচনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে কোনো ধরনের টোল বা অতিরিক্ত ফি আদায় করা হবে না বলে তাকে আশ্বস্ত করেছে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে হরমুজ প্রণালী অতিক্রমকারী জাহাজগুলোর কাছ থেকে কোনো টোল, কোনো বীমা খরচ কিংবা অন্য কোনো ধরনের অর্থ আদায় করা হবে না এবং এ ধরনের অর্থ গ্রহণও করা হবে না।’

তবে ৬০ দিনের আলোচনাকাল শেষ হওয়ার পরও এই অবস্থান বহাল থাকবে কি না, সে বিষয়ে ট্রাম্প কোনো ব্যাখ্যা দেননি।

ইরান বারবার দাবি করে আসছে, তারা হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজের কাছ থেকে ‘টোল’ নয়, বরং ‘সামুদ্রিক সেবা ফি’ আদায়ের পরিকল্পনা করছে তবে এ পরিকল্পনার তীব্র বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার ইরান ও ওমান যৌথভাবে জানায়, হরমুজ প্রণালী পরিচালনার ক্ষেত্রে প্রদত্ত বিভিন্ন সেবার বিপরীতে কী পরিমাণ অর্থ আদায় করা হবে, তা তারা পর্যালোচনা করবে। একই সঙ্গে দুই দেশই জোর দিয়ে বলেছে যে এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর তাদের সার্বভৌম অধিকার রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ: চোখ হারাতে হলো আয়কর আইনজীবীকে!

বাগেরহাটে উপকূল জলবায়ু ও পরিবেশ মেলা অনুষ্ঠিত

ঢাবির সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী অস্ট্রেলিয়া

ইরান হরমুজ প্রণালীতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে : ট্রাম্প

চট্টগ্রামে খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে মেয়রের নির্দেশ

বাংলাদেশের জন্য ৪৫০ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

সারের মজুত নিশ্চিত করতে ৬০ হাজার টন সার আমদানির অনুমোদন

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে চট্টগ্রামে বিপণন কর্মশালা

তাপপ্রবাহ মোকাবিলায় স্বাস্থ্যব্যবস্থাকে জলবায়ু-সহিষ্ণু করতে হবে: ডব্লিউএইচও

রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

১০

কুষ্টিয়ায় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

১১

জয়পুরহাটে ফল মেলার উদ্বোধন

১২

অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে : অর্থমন্ত্রী

১৩

শেরপুর পৌরসভার জন্য ৭১ কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে বাংলাদেশ ব্যাংকের কঠোর নির্দেশ

১৫

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

১৬

দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট পুনরায় উৎপাদন শুরু

১৭

খাল খনন গ্রামীণ জনপদে নতুন আশার সঞ্চার করেছে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

১৮

ট্রেনের ছাদে ভ্রমণ কাল হলো ঠিকাদারের, ব্রিজের ধাক্কায় প্রাণ হারালেন আরিফুল

১৯

মধুখালীর নিহত যুবক প্রান্তের শোকাহত পরিবারের পাশে সাবেক সংসদ খন্দকার নাসির 

২০