রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ১৬৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ। রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
আজ ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪ টি বাস, ১টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ২৬টি মোটরসাইকেলসহ মোট ৭৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯টি বাস, নয়টি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ১১৩টি মোটরসাইকেলসহ মোট ১৯৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৪টি বাস, ২১টি কাভার্ডভ্যান, ৯২টি সিএনজি ও ২২১টি মোটরসাইকেলসহ মোট ৪৩৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪২টি বাস, ১৯টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৯৬টি মোটরসাইকেলসহ মোট ২৭৯টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫টি বাস, ৪ টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ২৪ টি সিএনজি ও ৭০ টি মোটরসাইকেলসহ মোট ১৫৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১১টি বাস, ১৫ টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৬৩ টি সিএনজি, ২১১টি মোটরসাইকেলসহ মোট ৩৬০টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৪টি বাস, ১০টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭৬টি সিএনজি ও ১৯২টি মোটরসাইকেলসহ মোট ৪২৭টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২০টি বাস, ২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ২৩৫টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৭৬টি গাড়ি ডাম্পিং ও ২৮৮টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন