নিউজ ডেস্ক
৪ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

নেত্রকোণায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জেলায় মাদক উদ্ধার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে।

রোববার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

জেলা প্রশাসক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সরকারি-বেসরকারি সকল বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিত ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং জেলার ১০টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।

গত ১০ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিস্তারিতভাবে সভায় জানানো হয়। এর মধ্যে বিশেষ অভিযানে ৯৪টি মামলা দায়ের, ৩৭ জনকে কারাদ- প্রদানসহ মোট ৮ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়। মাদকবিরোধী অন্যান্য অভিযানে ১৬০টি সফল তৎপরতা চালিয়ে ২৯টি মামলার মাধ্যমে প্রায় ৩৯ লাখ ৪৩ হাজার ৩৫০ টাকার অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পাশাপাশি মদন উপজেলার চাঞ্চল্যকর ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি পদক্ষেপের অগ্রগতি নিয়েও সভায় আলোচনা করা হয়।

এছাড়া পৌরসভা ও বিআরটিএ-এর সহায়তায় রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বাসস্ট্যান্ডসমূহের যানজট নিরসনে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের অগ্রগতি সভায় তুলে ধরা হয়।

বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। মে মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ১৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২৯টি মামলায় ২ লাখ ৩৪ হাজার ৯শ’ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসার কর্তৃক ১২টি অভিযানে ২০টি মামলায় ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে সভায় জানানো হয়।

এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩

দেশজুড়ে হতে পারে বৃষ্টি, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা

সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

মধুখালীতে নদীতে অবৈধ বালি উত্তোলনকারী ড্রেজার জব্দ, আটক ১

সাংবাদিক কন্যা কথা’র শুভ জন্মদিন

দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজেদের আয়ে বৃক্ষরোপণ, ‘BD Tree Man’ গড়ছে পরিবেশ রক্ষার দৃষ্টান্ত

ইরান চুক্তির পক্ষে ট্রাম্পের সাফাই, সমালোচকদের ‘বোকা’ আখ্যা

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূতের

১০

বাধা সৃষ্টিকারী অবৈধ স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : সিডিএ চেয়ারম্যান

১১

দেশে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ

১২

২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

১৩

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয় : মাহদী আমিন

১৪

বিস্ফোরক আইনের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৫

নবীনগরে অটোরিকশার মুখোমুখি সং*ঘ*র্ষে শিশু নিহত, আহত ৩!

১৬

অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা : গ্রেফতার ২

১৭

ব্রাজিলের অনুশীলনে নেইমার

১৮

মাফিয়া আওয়ামী সরকারের আঘাতের ব্যথা এখনো বয়ে বেড়াচ্ছি : তথ্য প্রতিমন্ত্রী

১৯

জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিং এ বিপর্যস্ত জনজীবন

২০