নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বাসাবাড়ি পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম আরও বেগবান করতে ‘পৌরবাসীর বর্জ্য বিষয়ক আচরণ পরিবর্তন কার্যধারা প্রণয়ন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০জুন) সকালে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পৌরসভা সূত্রে জানা যায়, শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে পৌরসভা দীর্ঘদিন ধরে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ২নং ওয়ার্ডের প্রফেসর পাড়া, শান্তিবাগসহ আশপাশের বিভিন্ন এলাকার বাসাবাড়ি থেকে পৌরসভার পক্ষে এসডিসি এগ্রো লিমিটেডের কর্মীরা পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদাভাবে সংগ্রহ করছেন। এ উদ্যোগের ফলে বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর ও পরিবেশসম্মত হবে বলে আশা করা হচ্ছে। কর্মশালায় বক্তারা বলেন, উৎসস্থলেই বর্জ্য পৃথকীকরণ নিশ্চিত করা গেলে পরিবেশ দূষণ কমবে, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য সহজে ব্যবস্থাপনা করা সম্ভব হবে এবং শহর পরিচ্ছন্ন রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে। এ কার্যক্রম পর্যায়ক্রমে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সব ওয়ার্ডে সম্প্রসারণ করা হবে।

পৌরসভাকে একটি ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তারা বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম সফল করতে সকল পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মামুন-অর-রশীদ, নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, শহর পরিকল্পনাবিদ মো. ইমরান হোসাইন, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আহসান হাবীব ও প্রশাসনিক কর্মকর্তা মো. নূরে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে রণক্ষেত্র: বল্লমের আঘাতে যুবক নিহত, আহত ১০

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ১

গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

আশুলিয়া পেশাদার তিন মাদক ব্যবসায়ী আটক

বালুবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, আহত ৪

বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

বিদ্যুৎ ফাউন্ডেশন-এর মহাপরিচালক বিজয় সাহা’র বাণী

১০

দিনাজপুর বীরগঞ্জে ‘সবুজ ও পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন

১১

সরকারি রাস্তা ও খাল দখল করে স্থাপনা নির্মাণ,‘দেখব কী হয়’ বলে ধমক প্রভাবশালী হামদুর

১২

সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণ, ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১৩

সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণ, ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১৪

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের আরও জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

১৫

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

১৬

ঝালকাঠিতে ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন সভা

১৭

সবকিছু প্রমাণের চ্যালেঞ্জ নিয়ে বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-তে যুক্তরাষ্ট্র

১৮

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন, সদস্য সচিব ফুটবলার নাসির

১৯

সিলেটে ডেঙ্গু সচেতনতা র‌্যালি অনুষ্ঠিত

২০