নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

দিনাজপুর বীরগঞ্জে ‘সবুজ ও পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :

 

 

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাকে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “সবুজ ও পরিচ্ছন্ন বীরগঞ্জ” কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক প্রাঙ্গণ থেকে কর্মসূচিটির উদ্বোধন করা হয়। বীরগঞ্জ উপজেলা প্রশাসন, বাংলাদেশ স্কাউটস বীরগঞ্জ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন-এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর বাদশা রনি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শাহিদা হকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। “সবুজ ও পরিচ্ছন্ন বীরগঞ্জ” কর্মসূচির মাধ্যমে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য বীরগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এসব উদ্যোগের মাধ্যমে বীরগঞ্জকে একটি মডেল সবুজ ও পরিচ্ছন্ন উপজেলা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করা হবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বীরগঞ্জকে সবুজ, সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সকলে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে রণক্ষেত্র: বল্লমের আঘাতে যুবক নিহত, আহত ১০

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ১

গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

আশুলিয়া পেশাদার তিন মাদক ব্যবসায়ী আটক

বালুবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, আহত ৪

বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

বিদ্যুৎ ফাউন্ডেশন-এর মহাপরিচালক বিজয় সাহা’র বাণী

১০

দিনাজপুর বীরগঞ্জে ‘সবুজ ও পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন

১১

সরকারি রাস্তা ও খাল দখল করে স্থাপনা নির্মাণ,‘দেখব কী হয়’ বলে ধমক প্রভাবশালী হামদুর

১২

সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণ, ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১৩

সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণ, ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১৪

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের আরও জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

১৫

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

১৬

ঝালকাঠিতে ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন সভা

১৭

সবকিছু প্রমাণের চ্যালেঞ্জ নিয়ে বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-তে যুক্তরাষ্ট্র

১৮

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন, সদস্য সচিব ফুটবলার নাসির

১৯

সিলেটে ডেঙ্গু সচেতনতা র‌্যালি অনুষ্ঠিত

২০