নিউজ ডেস্ক
২১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

মোংলায় রামিসা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মো: রাজ হাওলাদারঃ
​মোংলা প্রতিনিধি:

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যা এবং সারা দেশে চলমান নারী ও শিশু নির্যাতনের ঘটনার প্রতিবাদে বাগেরহাটের মোংলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​আজ রবিবার (২৪ মে) সকাল সাড়ে ৯টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বাদাবন সংঘ’ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলা চত্বরের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনার দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান।

​সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সচেতন নাগরিকরা। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বর্তমানে দেশে নারী ও শিশুদের ওপর সহিংসতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। ধর্ষণ, নির্যাতন ও হত্যার মতো জঘন্য অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে কোনো নারী ও শিশুকে এভাবে নির্মমতার শিকার হতে না হয়।”

​”বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এই ধরনের জঘন্য অপরাধ কোনোভাবেই সমাজ থেকে দূর করা সম্ভব নয়।”

​বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান সমাজে মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এই অবক্ষয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ধর্ষণ ও সহিংসতার ঘটনা বাড়তেই থাকবে।

​তাই সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানোর পাশাপাশি, সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের কার্যকর ভূমিকার মাধ্যমে নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয় এই প্রতিবাদ সমাবেশ থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবারই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : আশাবাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

দেশব্যাপী শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

জমে উঠেছে রাজধানীর পশুর হাট, বাড়ছে ক্রেতা-বিক্রেতার ভিড়

জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন

জীবনের অভিজ্ঞতায় নির্মিত এক আত্মজৈবনিক দলিল

রাজবাড়ীতে কবি কাজী নজরুলের জন্ম জয়ন্তী পালিত

মধ্যপ্রাচ্য চুক্তি নিয়ে ইরান ইস্যুতে প্রত্যাশা কমালেন ট্রাম্প

টাঙ্গাইলের ট্রাক উল্টে ১৫ জন নিহত

ডিআর কঙ্গোতে সন্দেহভাজন ইবোলা রোগীর সংখ্যা ৯শ’ ছাড়িয়েছে: ডব্লিউএইচও

নেত্রকোণায় ইয়াবাসহ দুইজন আটক

১০

আটক ও ঘুষ বানিজ্যে বেপরোয়া কেরানীগঞ্জ মডেল থানার এসআই দেলোয়ার

১১

ঈদে উপকূলজুড়ে কোস্ট গার্ডের হাই প্রোফাইল নিরাপত্তা বলয়

১২

ডিজিটাল অন্তর্ভুক্তির পথেও রয়ে গেছে ডিজিটাল বিভাজন

১৩

কোরবানির পশুর বর্জ্য অপসারণে প্রস্তুত উত্তর সিটি কর্পোরেশনের ১৬ হাজার কর্মী

১৪

সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আযান ও কিরাত প্রতিযোগিতা-২০২৬ সমাপনী অনুষ্ঠিত

১৫

পার্বত্য মন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৬

পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

১৭

কোরবানির চামড়ার মূল্য নির্ধারণ ও পাচার রোধে সরকারের নয়া উদ্যোগ

১৮

নেত্রকোণায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও চাল বিতরণ

১৯

ফেনীতে এক মাঠে ৬৭ জাতের ধানের আবাদ

২০