জেলার বড়াইগ্রামে তিন কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ৩৫ মিটার দৈর্ঘ্যের বড়াল নদীর ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম পৌরসভার চক বড়াইগ্রামে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নাটোর-৪ (গুরুদাসপুর ও বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।
উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসাইন, বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম, বড়াইগ্রাম পৌরসভার সাবেক পৌর মেয়র ইসাহাক আলী, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী প্রমুখ।
উল্লেখ্য, ২০২৩ সালের আগস্টে পানির স্রোতে পাইলিংবিহীন ব্রিক ওয়াল পদ্ধতিতে নির্মিত ৩০ বছরের পুরনো ব্রিজটি ভেঙে পড়ে। এতে বড়াইগ্রাম পৌরসভাসহ আরও তিনটি ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের বাসিন্দাদের থানা সদরে যাতায়াতের একমাত্র পথটি বন্ধ হয়ে যায়। নতুনভাবে ব্রিজটি নির্মাণ কাজ শেষ হলে এলাকার লক্ষাধিক মানুষ দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।
মন্তব্য করুন