নিউজ ডেস্ক
৫ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

হরমুজ প্রণালীতে বড় কোনো ‘ক্ষয়ক্ষতি হয়নি’: দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালীতে ইরান কয়েকটি হামলা চালালেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একই সঙ্গে দক্ষিণ কোরীয় একটি জাহাজে হামলার পর দেশটিকে চলমান অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাত ও ওমানে সম্ভাব্য হামলার বিষয়ে কোনো উল্লেখ করেননি।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এই পরিস্থিতিতে নড়বড়ে যুদ্ধবিরতি আরও চাপে পড়েছে। একই দিনে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলো গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে অগ্রসর হয়েছে।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, জাহাজ চলাচল সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ট্রাম্প লিখেছেন, ‘জাহাজ চলাচল প্রজেক্ট ফ্রিডম নিয়ে ইরান সম্পর্কহীন দেশগুলোর ওপর কিছু হামলা চালিয়েছে। এর মধ্যে একটি দক্ষিণ কোরীয় কার্গো জাহাজও রয়েছে। সম্ভবত দক্ষিণ কোরিয়ার এই মিশনে যোগ দেওয়ার এখন সময় এসেছে!’

তিনি আরও বলেন, ‘দক্ষিণ কোরীয় জাহাজ ছাড়া এই মুহূর্তে হরমুজ প্রণালী দিয়ে চলাচলে আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের সাতটি ছোট সামরিক নৌযান ডুবিয়ে দিয়েছে।

এর আগে, এক মার্কিন অ্যাডমিরাল ছয়টি নৌযান ধ্বংসের কথা জানান।

তবে তেহরান এ ধরণের কোনো নৌযান ডুবিয়ে দেওয়ার দাবি অস্বীকার করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে শিক্ষার্থীসহ আটক ৪৪ ; মুচলেকায় মুক্তি

হামের টিকা পেয়েছে ১ কোটি ৬১ লাখ শিশু; লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ অর্জিত: জাহেদ উর রহমান

বাল্যবিবাহ রোধকল্পে ময়মনসিংহে বিভাগীয় নলেজ ফেয়ার

মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও গবেষণায় কাজ করছে সরকার: আহমেদ আযম খান

ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৭ মে

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অভিযানে যোগ দেওয়া নিয়ে অবস্থান পর্যালোচনায় দ. কোরিয়া

ব্রিটেনের স্থানীয় নির্বাচনে বড় ধাক্কার মুখে লেবার পার্টি

নেত্রকোণায় ডিএনসি’র অভিযানে মাদক উদ্ধার : আটক ২

খুলনায় স্থাপন করা হচ্ছে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট

সংযুক্ত আরব আমিরাতে হামলা: ভেস্তে যাওয়ার মুখে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি

১০

ব্রিটেনের স্থানীয় নির্বাচনে বড় ধাক্কার মুখে লেবার পার্টি

১১

পৃথক যুদ্ধবিরতির ঘোষণা দিল ইউক্রেন ও রাশিয়া

১২

হরমুজ প্রণালীতে বড় কোনো ‘ক্ষয়ক্ষতি হয়নি’: দাবি ট্রাম্পের

১৩

দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা

১৪

ই-জুডিসিয়ারি উদ্যোগে বিচারব্যবস্থায় গতি: বাড়ছে স্বচ্ছতা, কমছে ভোগান্তি

১৫

টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

১৬

ডিমলায় নেই জ্বালানি তেলের ভিড়, মিনিটেই মিলছে সেবা

১৭

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২১, আহত ৬১

১৮

যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

১৯

খুলনাঞ্চলে এবার ৫৬৩ কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা

২০