নিউজ ডেস্ক
৭ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

বীরগঞ্জে ৩ টি রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করলেন_ এমপি মনজুরুল ইসলাম.

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জের ১ নম্বর শিবরাম পুর ৩ নম্বর শতগ্রাম ও ৯ নম্বর সাতোর ইউনিয়নে রাস্তা পাকা করনসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১৩ এপ্রিল দুপুরের পর অনুষ্ঠানিকভাবে ঐ ৩টি সড়কের ১৩ হাজার ১১৫ মিটার নির্মাণ কাজের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।

রাস্তাগুলো যথাক্রমে সাতোর ইউনিয়নের গ্রামীণ ব্যাংক এনএইচডব্লিউ হতে শিবরামপুর ইউপি অফিস ভায়া ডাবরা জিনেশ্বরী সড়ক চেইনেজ > ৩৫০০-৫৫০০ মিটার,

ভবানীডাঙ্গা হাট হতে শিবরামপুর ইউপি অফিস সড়ক চেইনেজ> ৫০০০-৬৫১৫ মিটার এবং

শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়ক চেইনেজ> ০০-১০০০ মিটার.

পৃথক পৃথক ভ্যানুতে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জের উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান সত্যজিত রায় কার্তিক, মতিয়ার রহমান, প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন এবং স্থানীয় ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান সহ সংশ্লিষ্ট কাজ সম্পাদনকারী ঠিকাদারগন উপস্থিত ছিলেন।
এমপি আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু বলেন, এলাকার জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করতে এই সব রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

পর্যায়ক্রমে বীরগঞ্জ ও কাহারোল উপজেলার প্রতিটি ইউনিয়নের রাস্তা পাকা করনসহ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে, যাতে মানুষ একটি সুন্দর ও পরিকল্পিত পরিবেশে বসবাস করতে পারে।

নির্মাণ কাজগুলো বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় শীর্ষ সন্ত্রাসী বিদেশী রিভলবার, ওয়ান শটারগান ও ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার

কুড়িগ্রাম সোনালী ব্যাংক ম্যানেজার শরীফ হাসানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন

জলঢাকায় গলা কাটা লাশ উদ্ধার

নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ

সাভারে মাদক সম্রাট হৃদয় সোয়া কোটি টাকার হেরোইনসহ আটক

কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

চবিতে ৩ মোটিফে বৈশাখী শোভাযাত্রা সম্পন্ন

হরমুজ প্রণালিতে ‘সব পক্ষকে’ নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : গুতেরেস

১০

রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত

১১

বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে

১৩

নরসিংদীর সাজাপ্রাপ্ত আসামি বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার

১৪

জেট ফুয়েলের দাম বাড়ায় বড় অঙ্কের বাড়তি খরচের মুখে কোয়ান্টাস

১৫

উত্তর কোরিয়ায় নৌবাহিনীর ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা তদারকি করলেন কিম

১৬

শান্তি আলোচনার বল এখন ইরানের কোর্টে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১৭

প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় নিহত ২

১৮

বীরগঞ্জে ৩ টি রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করলেন_ এমপি মনজুরুল ইসলাম.

১৯

মার্কিন অবরোধকে সার্বভৌমত্বের ‘গুরুতর লঙ্ঘন’ বলল ইরান

২০