নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

হাসপাতালে অনেকটা সুস্থ আছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু : একান্ত সচিব

দু’দিনের সফরে লালমনিরহাটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব সেলিম আহমদ।

আজ শনিবার রাতে বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসসকে এ তথ্য জানিয়ে সেলিম আহমদ বলেন, মন্ত্রী হাসপাতালে অনেকটা সুস্থ হয়ে উঠছেন।

তিনি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন মন্ত্রীর স্বাস্থ্যের খোজঁ-খবর নিয়েছেন। মন্ত্রীর অসুস্থতার কথা শুনে অনেকেই খোঁজ-খবর নিয়েছেন। কিন্তু চিকিৎসকদের নির্দেশনা মোতাবেক কাউকে এখন আর দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না।

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে মন্ত্রীর দ্রুত আরোগ্যের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে জানিয়ে একান্ত সচিব বলেন, গত কয়েকদিন যাবত মন্ত্রী বিভিন্ন জরুরি কাজে গভীর রাত পর্যন্ত জেগে ছিলেন। টানা কয়েকদিন রাতে ঘুমাতে পারেননি বিধায় মন্ত্রী অসুস্থ হয়ে পড়েন।

দু’দিনের সফরে আজ লালমনিরহাটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে তাকে সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। পরে এয়ার অ্যাম্বুল্যান্স যোগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয়। সেখানে ত্রাণমন্ত্রীর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে ভর্তি করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে

অধিকৃত পশ্চিম তীরে হামলায় এক ফিলিস্তিনি যুবক নিহত : স্বাস্থ্য মন্ত্রণালয়

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ২ লাখের বেশি ব্যক্তিকে আইনি সেবা প্রদান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ: ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি বজায় রাখা উচিত : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

কিছু সহজ অভ্যাস আপনার দাঁতকে সুরক্ষিত করে

হজযাত্রীদের জন্য সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান

ইরানের সঙ্গে আলোচনায় সমঝোতা হয়নি: ভ্যান্স

১০

বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

১১

হাসপাতালে অনেকটা সুস্থ আছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু : একান্ত সচিব

১২

ভবিষ্যৎ শিল্পের নেতৃত্ব কার হাতে

১৩

জনগণের দুর্দশার কথা চিন্তা করে তেলের দাম বাড়ায়নি সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

১৪

কক্সবাজার সীমান্তে পৃথক অভিযানে ১০ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ

১৫

কুমিরের মুখে কুকুর নিয়ে ক্ষুদ্ব তারকারা

১৬

লালমোহনে জমি বিরোধের জের ধরে পিটিয়ে আহত ৪

১৭

তুমিও ফেল আমিও ফেল: শিক্ষামন্ত্রী

১৮

খাগড়াছড়িতে জব্দকৃত এক হাজার পিস ইয়াবা ধ্বংস করলো ইউপিডিএফ

১৯

শ্রীপুরে বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০