নিউজ ডেস্ক
৬ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

পিরোজপুরে মাটি কাটার দায়ে ইটভাটাকে জরিমানা

জেলার নেছারাবাদ উপজেলায় সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৩টি ইটভাটার মালিককে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ইটভাটা গুলো হল, আশা ব্রিকস, মর্ডান ব্রিকস ও ডায়মন্ড ব্রিকস ফিল্ড।

উপজেলার গুয়ারেখা ও সারেংকাঠী ইউনিয়নের সংযোগস্থলে পশ্চিম সারেংকাঠী এলাকার সন্ধ্যা নদীর তীরে গতকাল শুক্রবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আদালত পরিচালনা করেন, নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ওই ইটভাটাগুলো ইট তৈরির জন্য দীর্ঘদিন যাবত খাস জমি থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল। শুক্রবার দুপুর ১২টা থেকে ২টা ৩০মিনিট পর্যন্ত সেখানে অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও অমিত দত্ত প্রত্যেক ইট ভাটার মালিককে  ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় ইটভাটা প্রতিনিধিরা ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত হবে না মর্মে লিখিত মুচলেকা দেন। পরে আদালত অভিযানে জব্দ করা ৪টি ট্রলার ভর্তি মাটি সুটিয়াকাঠী ইউনিয়নের একটি স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজে পাঠানো হয়।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত বাসস’কে জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি সম্পদ সংরক্ষণের স্বার্থে এই ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বৈশাখী উৎসবে খাগড়াছড়িতে পাহাড়িদের আর্থিক সহায়তা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

কৃষিঋণ মওকুফের সুফল পেয়েছেন আনসার-ভিডিপির ৮,৮৪৩ সদস্য: ব্যবস্থাপনা পরিচালক

কুয়েতে ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

বদলগাছীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সংসদের অধিবেশন শুরু

খাগড়াছড়িতে ত্রিপুরা জাতির বৈসু উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২

১০

১১

১৯৯২ সালের ১০ এপ্রিল পানছড়িতে লোগাঙ গণহত্যা

১২

পিরোজপুর বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ স্কাউটসের ‘মহা তাবু জলসা’ ও সমাপনী অনুষ্ঠান

১৩

দেশে হামের লক্ষণ নিয়ে মৃত্যু

১৪

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান

১৫

মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজকের (১০ এপ্রিল, ২০২৬) বিনিময় হার

১৬

‘দম’ একটি বহুমাত্রিক চলচ্চিত্র

১৭

বায়ার্ন মিউনিখের কাছে হেরেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ

১৮

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে আজ

১৯

বর্ষবরণ অনুষ্ঠানগুলো সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশ

২০