নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না রাফিনিয়া

এপ্রিলে এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে পারছেন না বার্সেলোনা উইঙ্গার রাফিনিয়া। বৃহস্পতিবার ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন এই ব্রাজিলিয়ান।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটিতে ফ্রান্স ২-১ গোলে জয়ী হয়।

এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে রাফিনিয়া ছাড়াও রোমার ফুল-ব্যাক ওয়েসলিও ফ্রান্সের বিপক্ষে ম্যাচে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। শুক্রবার তাদের স্ক্যান রিপোর্টের মাধ্যমে পেশীর ইনজুরির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে বার্সেলোনার নিজস্ব এক বিবৃতিতে রাফিনিয়া সম্পর্কে বলা হয়েছে, ‘যথাযথ চিকিৎসা গ্রহণের নিমিত্তে রাফিনিয়া বার্সেলোনায় ফিরে আসছেন। ধারণা করা হচ্ছে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অন্তত পাঁচ সপ্তাহ সময় লাগবে।’

কাতালান জায়ান্টদের হয়ে রাফিনিয়া নিজেকে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রমান করেছেন। আগামী ৮ ও ১৪ এপ্রিল দিয়েগো সিমিওনের দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের উভয় লেগ থেকেই তিনি ছিটকে গেছেন।

এবারের মৌসুমে বার্সার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১৯ গোল করেছেন ২৯ বছর বয়সী রাফিনিয়া। ইনজুরির কারনে লা লিগায় এ্যাথলেটিকো, এস্পানেয়ল, সেল্টা ভিগো ও গেতাফের বিপক্ষে ম্যাচও তিনি মিস করবেন।

আগামী ১০ মে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের দ্বিতীয় ও শেষ এল ক্লাসিকোতে তার ফেরার আশাা করছে বার্সেলোনা। তবে তার আগে ২৯ এপ্রিল আর্সেনাল অথবা স্পোর্টিং লিসবনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাব্য সেমিফাইনালেও তিনি ফিরতে পারেন।

আগামী ১১ জুন থেকে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে শুরু হওয়া বিশ্বকাপেও রাফিনিয়ার ব্রাজিল দলে খেলা প্রায় নিশ্চিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণীর মৃত্যুতে এবি পার্টির শোক

রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না রাফিনিয়া

মানুষের ন্যায়বিচার প্রাপ্তির সহায়ক হিসেবে কাজ করতে চাই: অ্যাটর্নি জেনারেল

রিটজের জাদুতে রোমাঞ্চকর ম্যাচে সুইজারল্যান্ডকে হারালো জার্মানি

স্কুল ব্যাগ হাতে নিয়ে ইরানে নিহত শিক্ষার্থীদের স্মরণ করলো ফুটবলাররা

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকট শাহজালাল বিমানবন্দরে ৭৯৭ ফ্লাইট বাতিল, পরিচালিত ১০৫৮টি

সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৪

১০

খুলনায় অগ্নিকাণ্ডে চারটি দোকান ও দুটি গুদাম ভস্মীভূত

১১

৪৮ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত

১২

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক

১৩

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

১৪

সংবিধান সংস্কারে জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

দায়িত্ব নিলেন র‌্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ

১৬

মরহুম মোবারক উল্লাহ মজুমদার ছিলেন পরিশ্রম, মেধা, সাহসী ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত

১৭

ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৮

দেশে অকাল মৃত্যুর বড় কারণ উচ্চ রক্তচাপ

১৯

সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে নবীন পুলিশ কর্মকর্তাদের আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

২০