নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকট শাহজালাল বিমানবন্দরে ৭৯৭ ফ্লাইট বাতিল, পরিচালিত ১০৫৮টি

নাদিম শেখ আদরঃ

 

 

ঢাকা, ২৮ মার্চ ২০২৬:

মধ্যপ্রাচ্যে সৃষ্ট চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রভাবে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত এক মাসে ব্যাপক সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ থাকায় মোট ৭৯৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

 

জানা যায়, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা আংশিক বা সম্পূর্ণ বন্ধ রাখায় এসব ফ্লাইট বাতিলের ঘটনা ঘটে।

 

সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয় মার্চের প্রথমার্ধে। প্রতিদিন গড়ে ২০ থেকে ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছে। ২ মার্চ সর্বোচ্চ ৪৬টি ফ্লাইট বাতিলের রেকর্ড করা হয়। সর্বশেষ ২৭ মার্চ (০০০০ LT পরবর্তী) আরও ২২টি ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে কুয়েত এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এবং জাজিরা এয়ারওয়েজ-এর ফ্লাইট উল্লেখযোগ্য।

 

অন্যদিকে, একই সময়ে সীমিত পরিসরে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট পরিচালনা অব্যাহত ছিল। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট ১০৫৮টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পিত হয়েছে।

 

ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে মাস্কাট (MCT), সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত-গামী ফ্লাইটের সংখ্যা তুলনামূলক বেশি ছিল। প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০টি ফ্লাইট পরিচালিত হয়েছে, যার মধ্যে দুবাই, আবুধাবি ও শারজাহ রুটে যাত্রী চাপ বেশি লক্ষ্য করা গেছে।

 

বিমানবন্দর সূত্র জানায়, আকাশসীমা বন্ধ থাকা এবং আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির কারণে ফ্লাইট সূচিতে এই বড় ধরনের পরিবর্তন এসেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিল ও পুনঃনির্ধারণ অব্যাহত থাকতে পারে।

 

এতে করে মধ্যপ্রাচ্যগামী প্রবাসী শ্রমিক ও যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অনেক যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, আবার অনেকে টিকিট পুনঃনির্ধারণ করতে বাধ্য হচ্ছেন।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইট তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না রাফিনিয়া

মানুষের ন্যায়বিচার প্রাপ্তির সহায়ক হিসেবে কাজ করতে চাই: অ্যাটর্নি জেনারেল

রিটজের জাদুতে রোমাঞ্চকর ম্যাচে সুইজারল্যান্ডকে হারালো জার্মানি

স্কুল ব্যাগ হাতে নিয়ে ইরানে নিহত শিক্ষার্থীদের স্মরণ করলো ফুটবলাররা

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকট শাহজালাল বিমানবন্দরে ৭৯৭ ফ্লাইট বাতিল, পরিচালিত ১০৫৮টি

সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৪

খুলনায় অগ্নিকাণ্ডে চারটি দোকান ও দুটি গুদাম ভস্মীভূত

৪৮ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত

১০

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক

১১

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

১২

সংবিধান সংস্কারে জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

দায়িত্ব নিলেন র‌্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ

১৪

মরহুম মোবারক উল্লাহ মজুমদার ছিলেন পরিশ্রম, মেধা, সাহসী ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত

১৫

ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৬

দেশে অকাল মৃত্যুর বড় কারণ উচ্চ রক্তচাপ

১৭

সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে নবীন পুলিশ কর্মকর্তাদের আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৮

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

১৯

দিনাজপুরে ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিং সেমিনার অনুষ্ঠিত

২০