নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

গাজীপুরে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শাহগঞ্জ গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. গোলাম মোস্তফা (৪০) এবং নেত্রকোনা জেলার আশকুরি গ্রামের সুলতু মিয়ার ছেলে মো. অসিম (৩৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জৈনাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে একজনের কাছ থেকে ৮ হাজার পিস এবং অপরজনের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মাদক চোরাকারবারি চক্রের সদস্য। তারা ময়মনসিংহ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে গাজীপুরের শ্রীপুরে নিয়ে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে এনসিপির আহবায়কসহ ৮ নেতার পদত্যাগ 

চাঁপাইনবাবগঞ্জে এনসিপির আহবায়কসহ ৮ নেতার পদত্যাগ

গাজীপুরে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গান, কবিতা ও নৃত্যের ছন্দে ঢাবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

জাতীয় চিড়িয়াখানার প্রায় ৭ একর জমি দ্রুত পুনরুদ্ধারের নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

যুক্তরাষ্ট্র থেকে ৬২ হাজার ১৫০ মেট্রিকটন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে

বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

বাউবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীর উদ্যোগে ২০ অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

এমন কিছু দেশ যেখানে বিয়ে করলে নাগরিকত্ব নেওয়া সম্ভব

১০

মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে নিয়ে বিতর্কিত পোস্ট

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা চীনে

১২

২০২৯ সাল থেকে হলিউডে হবে না অস্কার আয়োজন

১৩

চাঁদপুরে ইঞ্জিনচালিত ট্রলি-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

১৪

মনোহরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

১৫

কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ৪০১–৪৭৫-এর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

১৬

একটা সময় মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল : আজমেরী হক বাঁধন

১৭

অবসরে গেলেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি

১৮

নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে প্রিয়াঙ্কা চোপড়া

১৯

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

২০