নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

গান, কবিতা ও নৃত্যের ছন্দে ঢাবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মুক্তিযুদ্ধের গান, কবিতা ও নৃত্যের ছন্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে ২৬ মার্চ সন্ধ্যায় ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংগীত বিভাগ এবং নৃত্যকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্ট, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার-সহ বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী অনুষ্ঠান উপভোগ করেন। সংগীত বিভাগের চেয়ারপার্সন ড. প্রিয়াংকা গোপ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগকারীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে। সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারলেই শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করা হবে। সামাজিক অপরাধ নির্মূলে সংস্কৃতি চর্চার উপর তিনি গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গান, কবিতা ও নৃত্যের ছন্দে ঢাবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

জাতীয় চিড়িয়াখানার প্রায় ৭ একর জমি দ্রুত পুনরুদ্ধারের নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

যুক্তরাষ্ট্র থেকে ৬২ হাজার ১৫০ মেট্রিকটন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে

বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

বাউবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীর উদ্যোগে ২০ অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

এমন কিছু দেশ যেখানে বিয়ে করলে নাগরিকত্ব নেওয়া সম্ভব

মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে নিয়ে বিতর্কিত পোস্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা চীনে

২০২৯ সাল থেকে হলিউডে হবে না অস্কার আয়োজন

১০

চাঁদপুরে ইঞ্জিনচালিত ট্রলি-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

১১

মনোহরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

১২

কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ৪০১–৪৭৫-এর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

১৩

একটা সময় মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল : আজমেরী হক বাঁধন

১৪

অবসরে গেলেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি

১৫

নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে প্রিয়াঙ্কা চোপড়া

১৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৭

গরম আবহাওয়া ও জ্বালানি সংকটে ভেনেজুয়েলায় ১ সপ্তাহ ছুটি ঘোষণা

১৮

‘উপহার’ হিসেবে ১০টি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান: ট্রাম্প

১৯

ইরান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আজ

২০