নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭ জন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার এ তথ্য জানিয়েছেন অঞ্চলটির গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রাতিয়েভ।

গভর্নর কোন্দ্রাতিয়েভ টেলিগ্রামে এক পোস্টে জানান, রাতে আঞ্চলিক রাজধানীর আবাসিক ভবনগুলো লক্ষ্য করে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ড্রোন হামলা চালায়। এতে এক ব্যক্তি নিহত হন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তিনি বলেন, হামলায় মোট তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি ভবনের একটি অ্যাপার্টমেন্টে আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কোর পূর্ণাঙ্গ আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেনের ভূখণ্ডে প্রতিদিন হামলা চালিয়ে আসছে রাশিয়া। এর জবাবে কিয়েভও নিয়মিতভাবে রাশিয়ার ভেতরে পাল্টা হামলা চালাচ্ছে।

কিয়েভের দাবি, তাদের হামলার মূল লক্ষ্য থাকে সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো।

আঞ্চলিক কর্তৃপক্ষের তথ্যমতে, মার্চের শুরুতে রাশিয়ার সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেনের এক ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত এবং কয়েক ডজন আহত হন।

এদিকে, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ অবসানে একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে কিয়েভ ও মস্কোর ওপর চাপ বাড়াচ্ছে। তবে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ায় তৃতীয় দফার ত্রিপাক্ষিক আলোচনা স্থগিত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা প্রধান লারিজানির হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের সেনাপ্রধান

কমেছে অস্কারের দর্শক

সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও

ফের কুয়েটের উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ

চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেহেদী হাতে দীর্ঘক্ষন রং ধরে রাখবেন যেভাবে

উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর, ১১ আসামি রিমান্ডে

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১

শাড়ি-লুঙ্গি দিলে যাকাত আদায় হবে কী ?

জুলাই-আগস্ট বিপ্লবে স্ফুলিঙ্গ ছিলেন ওসমান হাদি : বরকত উল্লাহ বুল

১০

সৌদি আরবে নিহত বাচ্চু মিয়ার পরিবারকে সহযোগিতার আশ্বাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

১১

নবনিযুক্ত রসিক প্রশাসক ডনের সাথে দলীয় নেতা-কর্মীদের সৌজন্য সাক্ষাৎ

১২

বাউবির উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান

১৩

সাভার-আশুলিয়ার পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি

১৪

স্পিকার মেজর হাফিজের সহধর্মেনীর আশু রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

১৫

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

১৬

ঘাসফুলেদের ইচ্ছে পূরণে পথশিশুদের ঈদ আনন্দে রাঙালো কানেকশন এইড ফাউন্ডেশন

১৭

নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন

১৮

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া

১৯

ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার

২০