নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

সাভার-আশুলিয়ার পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি

 

সাভারঃ

সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলো ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রায় যানজট ও ভোগান্তি কমাতে ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ ও কারখানা মালিকদের সমন্বয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মঙ্গলবার থেকে ঈদ উপলক্ষে সাত দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে।

এর আগে সোমবার বিকেল থেকেই অনেক পোশাক কারখানা ছুটি ঘোষণা করছে। পর্যায়ক্রমে এ ছুটি আগামী ১৯ মার্চ পর্যন্ত চলবে।

বিভিন্ন কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ধাপে ধাপে ছুটি দেওয়ায় পোশাক শ্রমিকরা টানা কয়েক দিন ধরে নিজ নিজ গন্তব্যে রওনা হতে পারবেন। এতে একসঙ্গে বিপুল সংখ্যক মানুষের যাত্রা না হওয়ায় যানজট ও ভোগান্তি অনেকটাই কমবে।

এদিকে অনেক শ্রমিক ইতোমধ্যে তাদের পরিবার-পরিজনকে গ্রামের বাড়িতে পাঠাতে শুরু করেছেন।

তবে সোমবার দুপুর পর্যন্ত সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ বিষয়ে আশুলিয়া শিল্পাঞ্চল এলাকার পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম বলেন, সোমবার বিকাল থেকেই বেশ কিছু পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে। সন্ধ্যার পর থেকেই ছুটি পাওয়া অনেক পোশাক শ্রমিক ঈদ উদযাপন করতে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। শ্রমিকরা যেন যানজটের কবলে না পড়েন, সেজন্য সব কারখানায় একযোগে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ট্রাফিক বিভাগের কর্মকর্তা সোহেল আহমেদ বলেন,
এদিকে যানজট নিরসনে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে । মহাসড়কে পেট্রোল টিম ও মোবাইল টিমের পাশাপাশি সাদা পোশাকে প্রায় এক হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া বিকল যানবাহন দ্রুত সরাতে নয়টি রেকার প্রস্তুত রাখা হয়েছে।

ঈদে যানজটপ্রবণ হিসেবে পরিচিত নবীনগর-চন্দ্রা মহাসড়ক এবং ঢাকা-আরিচা মহাসড়ক এলাকাতেও বিশেষ নজরদারি রাখা হয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ঢাকা-আরিচা মহাসড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক জেলা পুলিশ ট্রাফিক ডিউটিতে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের কুয়েটের উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ

চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেহেদী হাতে দীর্ঘক্ষন রং ধরে রাখবেন যেভাবে

উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর, ১১ আসামি রিমান্ডে

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১

শাড়ি-লুঙ্গি দিলে যাকাত আদায় হবে কী ?

জুলাই-আগস্ট বিপ্লবে স্ফুলিঙ্গ ছিলেন ওসমান হাদি : বরকত উল্লাহ বুল

সৌদি আরবে নিহত বাচ্চু মিয়ার পরিবারকে সহযোগিতার আশ্বাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

নবনিযুক্ত রসিক প্রশাসক ডনের সাথে দলীয় নেতা-কর্মীদের সৌজন্য সাক্ষাৎ

বাউবির উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান

১০

সাভার-আশুলিয়ার পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি

১১

স্পিকার মেজর হাফিজের সহধর্মেনীর আশু রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

১২

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

১৩

ঘাসফুলেদের ইচ্ছে পূরণে পথশিশুদের ঈদ আনন্দে রাঙালো কানেকশন এইড ফাউন্ডেশন

১৪

নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন

১৫

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া

১৬

ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার

১৭

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

১৮

ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে এমবাপ্পের ফেরার সম্ভাবনা

১৯

আশুলিয়া বাস কাউন্টারকে অনিয়মের দায়ে ১০ হাজার টাকা জরিমানা

২০