নিউজ ডেস্ক
১৯ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

ঘাড় ও কাঁধের ব্যথা কমাতে সহজ ৭ ব্যায়াম

ঘাড় ও কাঁধের ব্যথা কমাতে সবচেয়ে কার্যকর উপায় হলো নিয়মিত হালকা স্ট্রেচিং। এতে পেশি নমনীয় থাকে এবং স্ট্রেস থেকেও মেলে খানিক রেহাই। প্রতিদিনের ব্যস্ত সময়সূচি থেকে কিছুটা সময় বের করে সহজ কয়েকটা ব্যায়াম করলে শুধু ব্যথাই কমে না, বরং ভবিষ্যতেও এই ধরনের সমস্যার ঝুঁকি কমে। তাই ব্যস্ততার মাঝেও শরীরের যত্ন নিতে এই অভ্যাস তৈরি করা জরুরি।

আধুনিক জীবনে স্ক্রিনের ব্যবহার বেড়ে যাওয়ায় ঘাড় ও কাঁধের পেশিতে অস্বাভাবিক চাপ পড়ে। ডেস্কে বসে কাজ, ফোন স্ক্রল বা দীর্ঘ সময় গাড়িতে বসে যাতায়াত, সবই পেশিকে শক্ত ও ক্লান্ত করে দেয়। ফলে ধীরে ধীরে ব্যথা, টান এবং অস্বস্তি তৈরি হয়। নিয়মিত স্ট্রেচিং এবং হালকা ব্যায়াম পেশিকে নমনীয় করার পাশাপাশি রক্ত সঞ্চালন বাড়ায়, ফলে ব্যথায় মেলে উপশম।

নেক টিল্ট : খুব সহজ কিন্তু কার্যকর স্ট্রেচ। এতে ঘাড়ের পাশের পেশিগুলো ধীরে ধীরে প্রসারিত হয়। সোজা হয়ে বসে বা দাঁড়িয়ে ধীরে ধীরে মাথা এক পাশে ঝুঁকিয়ে কানকে কাঁধের কাছে আনার চেষ্টা করুন। এই অবস্থায় প্রায় ২০ সেকেন্ড থাকুন। তারপর অন্য পাশেও একইভাবে করুন। দিনে কয়েকবার করলে ঘাড়ের জমে থাকা টান কমে এবং পেশিও অনেক বেশি স্বস্তি পায়।

শোল্ডার রোল : কাঁধ ঘোরানোর ব্যায়াম। খুব উপকারী। দীর্ঘ সময় ল্যাপটপের সামনে বসে থাকলে কাঁধে চাপ পড়ে। দাঁড়িয়ে বা সোজা হয়ে বসে কাঁধ ধীরে ধীরে কানের দিকে তুলুন, তারপর গোল করে সামনে ঘোরান। কয়েকবার করার পর উল্টো দিকেও ঘোরান। প্রতিদিন কয়েক মিনিট এই ব্যায়াম করলে কাঁধের পেশি শিথিল হয় এবং শরীরের ভঙ্গিও ধীরে ধীরে ঠিক হতে শুরু করে।

চিন টাকস : ব্যায়ামটি বিশেষভাবে উপকারী তাদের জন্য যারা দীর্ঘ সময় ফোন ব্যবহার করেন। এতে মাথা সামনের দিকে ঝুঁকে থাকার অভ্যাস কমে। সোজা হয়ে বসে ধীরে ধীরে চিবুককে পেছনের দিকে টানুন যেন গলা সোজা হয়। কয়েক সেকেন্ড ধরে রেখে আবার স্বাভাবিক অবস্থায় ফিরুন। প্রতিদিন কয়েকবার করলে ঘাড়ের গভীর পেশিগুলো শক্তিশালী হয় এবং ব্যথা কমতে সাহায্য করে।

অ্যাক্রস-দ্য-চেস্ট স্ট্রেচ : কাঁধের পেছনের পেশির জন্য খুব ভালো ব্য়ায়াম। একটি হাত কাঁধের উচ্চতায় শরীরের সামনে সোজা রাখুন এবং অন্য হাত দিয়ে সেটিকে বুকের দিকে টেনে ধরুন। এই অবস্থায় কয়েক সেকেন্ড থাকুন। তারপর অন্য হাতেও একইভাবে করুন। এতে কাঁধের টান কমে এবং পেশিতে জমে থাকা শক্তভাব ধীরে ধীরে কমতে থাকে।

ইয়ার-টু-শোল্ডার স্ট্রেচ : ঘাড়ের ব্যথা কমাতে দারুণ উপকারী। সোজা হয়ে বসে ধীরে ধীরে এক কানকে একই পাশের কাঁধের দিকে নামান। চাইলে মাথার ওপর হালকা করে হাত রেখে স্ট্রেচ একটু বাড়ানো যায়। কয়েক সেকেন্ড এইভাবে থাকুন। এই ব্যায়াম করলে ঘাড়ের পাশের পেশি নমনীয় হয় এবং মাথাব্যথাও কমে।

সিটেড টুইস্ট : এই ব্যায়াম মূলত মেরুদণ্ডের মাঝের অংশকে নমনীয় রাখে। চেয়ারে বসে এক হাত বিপরীত হাঁটুর ওপর রাখুন এবং অন্য হাতটি পেছনে রাখুন। এরপর ধীরে ধীরে শরীর ঘুরিয়ে পেছনের দিকে তাকান। কয়েক সেকেন্ড এই অবস্থায় থাকুন। এতে মেরুদণ্ডের নড়াচড়া বাড়ে এবং ঘাড় ও কাঁধের ওপর অতিরিক্ত চাপ কমে।

চাইল্ডস পোজ : একটি আরামদায়ক যোগভঙ্গি যা পুরো উপরের শরীরকে শিথিল করে। হাঁটু মুড়ে বসে সামনে ঝুঁকে কপাল মাটিতে রাখুন এবং হাত দুটো সামনে প্রসারিত করুন। গভীর শ্বাস নিতে নিতে এই অবস্থায় কিছুক্ষণ থাকুন। এতে পিঠ, কাঁধ ও ঘাড়ের পেশি ধীরে ধীরে প্রসারিত হয় এবং শরীরের ক্লান্তি অনেকটাই দূর হয়।

এই ব্যায়ামগুলো করার সময় ধীরে ধীরে নড়াচড়া করা খুব জরুরি। হঠাৎ জোরে টান দিলে পেশিতে আঘাত লাগতে পারে। প্রতিটি স্ট্রেচ করার সময় স্বাভাবিকভাবে শ্বাস নিতে থাকুন। শরীর যতটা অনুমতি দেয় ততটাই স্ট্রেচ করুন। নিয়মিত করলে ধীরে ধীরে পেশি নমনীয় হবে এবং ব্যথাও কমবে।

শুধু ব্যায়ামই নয়, দৈনন্দিন অভ্যেসেও কিছু পরিবর্তন আনলে ঘাড় ও কাঁধের ব্যথা কমানো সম্ভব। কাজের সময় সোজা হয়ে বসা, মোবাইল চোখের সমান উচ্চতায় ধরা এবং মাঝে মাঝে উঠে হাঁটা খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় একই ভঙ্গিতে বসে থাকলে পেশিতে চাপ জমে যায়, তাই প্রতি কিছুক্ষণ পরপর নড়াচড়া করা প্রয়োজন।

নিয়মিত কিছুক্ষণ সময় এই সহজ ব্যায়ামগুলো করলে ঘাড় ও কাঁধের অস্বস্তি অনেকটাই কমে। শরীরকে সচল রাখা এবং সঠিক ভঙ্গি বজায় রাখা দীর্ঘমেয়াদে খুব গুরুত্বপূর্ণ। ছোট ছোট অভ্যেসই ধীরে ধীরে বড় পরিবর্তন আনে। তাই প্রতিদিনের ব্যস্ততার মাঝেও শরীরের যত্নের জন্য কিছুটা সময় আলাদা করে রাখা উচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার আব্দুস সালাম

ইবাদতে কাটিয়েছেন শবেকদর ধর্মপ্রাণ মুসলিমরা

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম

অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিয়ো রোমেরো

মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা

দাম বেড়েছে নির্মাণ সামগ্রীর

খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১০

অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী

১২

চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী

১৩

কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ

১৪

রাজশাহীতে ঈদকে ঘিরে বিপদের সংকেত

১৫

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৬

গাজীপুর সিটিতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

১৭

টঙ্গীতে শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী চক্রের গডফাদার মাহিন আহম্মেদ গ্রেফতার

১৮

মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৯

বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২০