নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা জেলা প্রতিনিধি :-

অত্যন্ত আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘দৈনিক কুমিল্লা প্রতিদিন’ ও পেশাজীবী সাংবাদিক সোসাইটি’র যৌথ আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়স্থ গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও বিশিষ্ট সুধীজন অংশগ্রহণ করেন।

কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির সভাপতি বাবর হোসেনের সভাপতিত্বে এবং দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জুয়েল রানা মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক একুশে সংবাদের প্রকাশক ও সম্পাদক ও লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস। এছাড়াও আলোচনায় অংশ নেন দৈনিক ইনকিলাবের কুমিল্লা স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, দৈনিক কুমিল্লার আলোর সম্পাদক জসিম উদ্দিন কনক, সাংবাদিক তরিকুল ইসলাম তরুণ, সাংবাদিক শহীদুল্লাহ মিয়াজী এবং সাংবাদিক আবদুল আউয়াল সরকার।

সভাপতির বক্তব্যে বাবর হোসেন বলেন, “সাংবাদিকদের ঐক্য ও পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। ইফতারের এই পবিত্র মুহূর্ত আমাদের পেশাগত দায়িত্ব পালনে আরও ত্যাগী ও ধৈর্যশীল হতে শেখায়।”

ড. শাহজাহান মজুমদার তার বক্তব্যে বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি আমাদের নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা জরুরি। আজকের এই যৌথ আয়োজন সেই ঐক্যেরই বহিঃপ্রকাশ।”

ওমর ফারুকী তাপস বলেন, “সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। পেশাজীবী সাংবাদিক সোসাইটি ও দৈনিক কুমিল্লা প্রতিদিনের এই উদ্যোগ সাংবাদিকদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করবে।”

এছাড়া আরো সংগঠনের সিঃ সহ সভাপতি মোঃ আবদুল আউয়াল সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক ফেরদৌস মাহমুদ মিঠু, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, দপ্তর সম্পাদক, শাহিন মিয়া, সমাজ কল্যান সম্পাদক জহিরুল ইসলাম মারুফ, ক্রীড়া সম্পাদক নারায়ন কুন্ড, সদস্য, অরুন কৃষ্ণ পাল, শাহাদাত হোসেন, শাফায়েত হোসেন মারুফ, আরো উপস্থিত ছিলেন দৈনিক কুমিল্লা প্রতিদিনের ব্যবস্হাপনা সম্পাদক গাজী রুবেল,ষ্টাফ রিপোর্টার, মোঃ হারিসুর রহমান,শাহ ফয়সাল করিম, জয়দল হোসেন, আবদুর রহিম, সানোয়ার হোসেন, ক্রাইম রিপোর্টার রেজাউল করিম, সহ সকল উপজেলা প্রতিনিধিগন, ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি, বিশেষ করে সাংবাদিক সমাজের কল্যাণ ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে কুমিল্লার স্থানীয় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার প্রতিনিধি এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুণী শুরু

দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক

‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার আব্দুস সালাম

ইবাদতে কাটিয়েছেন শবেকদর ধর্মপ্রাণ মুসলিমরা

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

১০

বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম

১১

অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিয়ো রোমেরো

১২

মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা

১৩

দাম বেড়েছে নির্মাণ সামগ্রীর

১৪

খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১৫

অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী

১৭

চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী

১৮

কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ

১৯

রাজশাহীতে ঈদকে ঘিরে বিপদের সংকেত

২০