নিউজ ডেস্ক
৫ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

শুরু থেকেই নিজের বক্তব্য পরিষ্কার রাখাটা খুব জরুরি: কারিনা

মা হওয়ার পর কি গ্ল্যামার জগতের নায়িকাদের বিদায় ঘণ্টা বেজে যায়? সন্তান সামলে কি আগের মতো আর বড়পর্দায় দাপিয়ে বেড়ানো সম্ভব? এই প্রশ্নগুলো বিনোদন জগতে বেশ পুরনো। তবে ক্যারিয়ারের মধ্যগগনে বিয়ে ও মাতৃত্বের সিদ্ধান্ত নিয়ে সেই পুরনো প্রথা ভেঙেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। এবার মাতৃত্বকালীন বিরতি ও কাজের সময় নিয়ে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সাম্প্রতিক সিদ্ধান্তের পক্ষে নিজের স্পষ্ট অবস্থান জানালেন ‘বেবো’।

মেয়ে দুয়ার জন্মের পর নিজের পেশাদার জীবনে বড় পরিবর্তন এনেছেন দীপিকা। তিনি জানান, দিনে ৮ ঘণ্টার বেশি শুটিং করবেন না। আর এই শর্তের কারণেই সন্দীপ রেড্ডী ভাঙ্গার ‘স্পিরিট’ ও ‘কল্কি’র সিক্যুয়েলের মতো বড় প্রজেক্ট থেকে বাদ পড়েছেন তিনি।

দীপিকার এই সিদ্ধান্ত নিয়ে যখন নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে, তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন কারিনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘শুরু থেকেই নিজের বক্তব্য পরিষ্কার রাখাটা খুব জরুরি। আমি কী চাইছি আর কী চাইছি না, সেটা স্পষ্ট করে বলা উচিত। যেমন আমার বাড়িতে এখন দুই সন্তান রয়েছে। আমি প্রথম থেকেই নির্মাতাদের বলে দিয়েছি আমি ঠিক কীভাবে কাজ করতে পারব।’

তার কথায়, ‘পরিবারের প্রতি দায়িত্ব সবার আগে। তাই কতক্ষণ কাজ করা সম্ভব আর কতক্ষণ নয়, সেই সীমারেখাটা নিজেরই টানা উচিত। এতে কোনো লুকোচুরি বা দ্বিধা থাকা উচিত নয়।’

উল্লেখ্য, দীপিকা পাড়ুকোন মা হওয়ার পর নিজের চুক্তিতে একাধিক পরিবর্তন এনেছেন। মেয়ে দুয়াকে পর্যাপ্ত সময় দিতেই মূলত কাজের সময় নির্দিষ্ট করেছেন তিনি। যদিও এই কারণে বড় বাজেটের ছবি হাতছাড়া হয়েছে তার, তবুও নিজের সিদ্ধান্তে অটল এই অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুণী শুরু

দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক

‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার আব্দুস সালাম

ইবাদতে কাটিয়েছেন শবেকদর ধর্মপ্রাণ মুসলিমরা

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

১০

বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম

১১

অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিয়ো রোমেরো

১২

মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা

১৩

দাম বেড়েছে নির্মাণ সামগ্রীর

১৪

খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১৫

অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী

১৭

চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী

১৮

কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ

১৯

রাজশাহীতে ঈদকে ঘিরে বিপদের সংকেত

২০