নিউজ ডেস্ক
১ week আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭ জন

মুক্তির আগেই বক্স অফিসে ঝড় ‘ধুরন্ধর টু: দ্য রিভেঞ্জ’

বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর টু: দ্য রিভেঞ্জ’ মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলেছে। আগামী ১৯ মার্চ মুক্তি পেতে যাওয়া সিনেমাটি ইতোমধ্যে অগ্রিম বুকিং থেকে ২০ কোটি টাকার বেশি আয় করেছে। দর্শক চাহিদার কথা বিবেচনায় রেখে ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে টিকিটের দামে রাখা হয়েছে বিশাল বৈচিত্র্য। 

সংশ্লিষ্ট প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটি এখন পর্যন্ত ভারতে প্রায় ১৪ কোটি ৬৯ লাখ রুপি আয় করেছে, যা ব্লক আসনসহ ২০ কোটি ৩২ লাখ রুপিতে দাঁড়িয়েছে।

ইতোমধ্যে আড়াই লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে হিন্দি সংস্করণ থেকেই আয় হয়েছে সবচেয়ে বেশি, যার পরিমাণ প্রায় ১৪ কোটি ৩৭ লাখ রুপি। দেশজুড়ে প্রায় ৭ হাজার ৮৯০টি শো নিয়ে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে, যা সাম্প্রতিক সময়ে যেকোনো হিন্দি সিনেমার জন্য বেশ বড় পরিসর।

টিকিটের দামের ক্ষেত্রে বড় শহরগুলোতে আকাশচুম্বী মূল্যের পাশাপাশি সাধারণ দর্শকদের জন্য সাশ্রয়ী দামের ব্যবস্থা রাখা হয়েছে। মুম্বাইয়ের মতো শহরে প্রিমিয়াম সিটের দাম প্রায় ৩ হাজার রুপি পর্যন্ত রাখা হলেও চেন্নাইয়ের মতো শহরগুলোতে মাত্র ৬০ টাকায় সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। বিশেষ করে দক্ষিণ ভারতেও সিনেমাটির অগ্রিম বুকিং আশাব্যঞ্জক গতিতে এগোচ্ছে বলে বক্স অফিস বিশ্লেষকরা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুণী শুরু

দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক

‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার আব্দুস সালাম

ইবাদতে কাটিয়েছেন শবেকদর ধর্মপ্রাণ মুসলিমরা

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

১০

বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম

১১

অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিয়ো রোমেরো

১২

মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা

১৩

দাম বেড়েছে নির্মাণ সামগ্রীর

১৪

খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১৫

অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী

১৭

চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী

১৮

কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ

১৯

রাজশাহীতে ঈদকে ঘিরে বিপদের সংকেত

২০