নিউজ ডেস্ক
১০ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪ জন

উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু

হাফসা আক্তার :
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, থেরাপি ও সার্বিক বিকাশে নিয়োজিত প্রতিষ্ঠান ‘সোসাইটি ফর অটিজম এন্ড নিউরোডেভেলপমেন্ট ডিজঅর্ডার (স্যান্ড)’-এর গৌরবময় ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ২৮ নভেম্বর ২০২৬, শনিবার উদযাপিত হচ্ছে। রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরে অবস্থিত উত্তরা গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্যান্ড-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মোঃ আমিনুল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সালাম সরকার ।
​প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত এক দশকে স্যান্ড-এর বিশেষায়িত শিক্ষা ও থেরাপি সহায়তার মাধ্যমে ৩০০-এর অধিক বিশেষ চাহিদাসম্পন্ন শিশু সফলভাবে মূলধারার সাধারণ বিদ্যালয়ে অন্তর্ভুক্ত হয়েছে এবং বর্তমানে তারা নিয়মিত শিক্ষাজীবন চালিয়ে যাচ্ছে। ব্যক্তিকেন্দ্রিক ওয়ান-টু-ওয়ান (One-to-One) শিক্ষাব্যবস্থা ও অকুপেশনাল থেরাপি সেবার জন্য প্রতিষ্ঠানটি ঢাকায় অভিভাবকদের আস্থাভাজন হিসেবে পরিচিতি লাভ করেছে।

​দশম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি স্যান্ড থেকে সফলভাবে মূলধারার বিদ্যালয়ে অন্তর্ভুক্ত হওয়া শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিশেষ অতিথি এসব শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেন।​অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্যান্ড সোসাইটির আজীবন ও সাধারণ সদস্য, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা

১

টিকটকে প্রেম : মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী

২

ভূঞাপুরে বিদেশি মদের বড় চালান উদ্ধার, প্রাইভেটকারসহ আটক ৩

৩

নওগাঁর জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

৪

রসায়ন অলিম্পিয়াডে সেরা চার শিক্ষার্থী, আন্তর্জাতিক আসরে যাচ্ছে তাইওয়ানে

৫

মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

৬

এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম খাতে ক্যারিয়ার গড়তে রাজধানীতে ক্যারিয়ার সামিট

৭

মধুখালীতে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

৮

লালমোহনে নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

৯

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি

১০

ভোলাহাটে এসআরবির অভিযানে মাদকসহ নারী গ্রে/প্তার, স্বামী পলাতক

১১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬-এ চাঁপাইনবাবগঞ্জের কলেজ অধ্যক্ষদের অংশগ্রহণ

১২

বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ

১৩

নবীনগরে বিএনপি নেতা আশরাফ হোসেন রাজুর জানাজায় হাজারো মানুষের ঢল

১৪

উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু

১৫

বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ

১৬

সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জ/ব্দ

১৭

উত্তরা ১২ নং সেক্টরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ওয়েলফেয়ার সোসাইটি

১৮

দিনাজপুর বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, মামার বিরুদ্ধে ভাগিনার হাত কেটে দেওয়ার অভিযোগ

১৯

বীরগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষিত, ধর্ষককে গ্রেফতার দাবীতে মানববন্ধন, ৪৮ ঘন্টার আলটিমেটাম

২০