নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

টাকা নয়, ভালোবাসা ও জনসমর্থনেই এলাকার উন্নয়ন চান আফরান বেপারী

​লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলার ১০ নং মোতাহার নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) পদপ্রার্থী আফরান বেপারী এলাকার সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন চেয়েছেন। সম্প্রতি ওয়ার্ডের গোলাম রহমান তালুকদার বাড়িতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এলাকাবাসীর উদ্দেশে এসব কথা বলেন।​দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে আফরান বেপারী বলেন, “ছোটবেলা থেকেই দেখে আসছি নির্বাচনের আগে এক রূপ আর নির্বাচনের পরে জনপ্রতিনিধিদের আরেক রূপ। সাধারণ মানুষের এই বঞ্চনা ও দ্বিমুখী আচরণের প্রতিবাদে এবং এলাকার প্রকৃত উন্নয়নের স্বার্থেই আমি নির্বাচনে অংশ নিয়েছি।

​নিজেকে একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান দাবি করে তিনি বলেন, “আমার অঢেল অর্থবিত্ত নেই। নির্বাচনের মাঠে মানুষকে ৫০০ বা ১ হাজার টাকা দেওয়ার সামর্থ্য আমার নেই। তবে আপনাদের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা ও এলাকার অসহায় মা-বোনদের জন্য কাজ করার প্রবল ইচ্ছা রয়েছে। আপনারা যদি টাকার পরিবর্তে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকেন, তবে বিজয়ী হয়ে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন ও নেতৃত্ব ফিরিয়ে আনব।”

​সভায় উপস্থিত মুরুব্বি, তরুণ এবং পর্দার আড়ালে থাকা মা-বোনদের উদ্দেশে তিনি স্পষ্টভাবে জানান, এলাকাবাসী যদি তাকে যোগ্য মনে করেন এবং সর্বসম্মতিক্রমে সমর্থন দেন, তবেই তিনি নির্বাচনের মাঠে লড়বেন। আর এলাকাবাসী না চাইলে তিনি সরে দাঁড়াবেন।​মতবিনিময় সভায় গোলাম রহমান তালুকদার বাড়ির মুরুব্বিসহ ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজ এবং স্থানীয় নারী-পুরুষ উপস্থিত ছিলেন। উপস্থিত এলাকাবাসী তার এমন সৎ ও স্পষ্ট বক্তব্যের প্রশংসা করেন এবং নির্বাচনে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুক পেজে অসত্য ও অপপ্রচারের বিরুদ্ধে রকিবুল ইসলাম রিপনের সংবাদ সম্মেলন

১

মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ

২

টাকা নয়, ভালোবাসা ও জনসমর্থনেই এলাকার উন্নয়ন চান আফরান বেপারী

৩

আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা

৪

শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

৫

শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

৬

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৭

যশোরে শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি চরম ক্ষতির শঙ্কায় কৃষক পরিবার

৮

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

৯

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

শীত মৌসুমে হাটহাজারীর ঐতিহ্যবাহী চালের জিলাপির কদর বেড়েছে

১১

ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় উ. কোরিয়ায় কারখানা পরিদর্শন করলেন কিম

১২

এসআরবি-এর অভিযানে বাগেরহাটে ৯.৮ কেজি গাঁ/জাসহ যুবক গ্রে/প্তার

১৩

মোংলায় ৫ বছরের শিশুপুত্রসহ মা নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

১৪

নওগাঁয় পুলিশ চেকপোস্টে দেশীয় অ/স্ত্র সহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রে/ফতার

১৫

লাকসামের নরপাটি এতিমখানায় মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত

১৬

নবীনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৭

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ

১৮

ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও

১৯

মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টায় এক যুবক আটক

২০