নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭ জন

নওগাঁর ৯৯ ইউনিয়নে ইউপি নির্বাচন চার ধাপে, প্রথম ধাপে ভোট সদর-মান্দাসহ ৪ উপজেলায়

বিশেষ প্রতিনিধি: রশিদুল হক জীবন।

নওগাঁ জেলার ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে চার ধাপে। নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত ধাপভিত্তিক তালিকায় জেলার ইউনিয়নগুলোর নির্বাচনী সময়সূচি নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে জেলার চারটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে নওগাঁ সদর, মান্দা, আত্রাই ও রাণীনগর উপজেলার ৪২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় ধাপে বদলগাছী ও মহাদেবপুর উপজেলার ১৮টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। তৃতীয় ধাপে ধামইরহাট ও পত্নীতলা উপজেলার ১৯টি ইউনিয়ন এবং চতুর্থ ধাপে সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার ২০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এতে জেলার ১১টি উপজেলার সব ৯৯টি ইউনিয়ন পরিষদ চার ধাপের নির্বাচনের আওতায় আসছে। নওগাঁর কোনো উপজেলা পঞ্চম ধাপে রাখা হয়নি।

নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের সম্ভাব্য ভোটগ্রহণের তারিখ ২০২৭ সালের ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

সারাদেশে পাঁচ ধাপে মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ধাপভিত্তিক ইউনিয়নের তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার আনুষ্ঠানিক তফসিল পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনের বিস্তারিত সময়সূচি জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ

১

টাকা নয়, ভালোবাসা ও জনসমর্থনেই এলাকার উন্নয়ন চান আফরান বেপারী

২

আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা

৩

শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

৪

শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

৫

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৬

যশোরে শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি চরম ক্ষতির শঙ্কায় কৃষক পরিবার

৭

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

৮

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৯

শীত মৌসুমে হাটহাজারীর ঐতিহ্যবাহী চালের জিলাপির কদর বেড়েছে

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় উ. কোরিয়ায় কারখানা পরিদর্শন করলেন কিম

১১

এসআরবি-এর অভিযানে বাগেরহাটে ৯.৮ কেজি গাঁ/জাসহ যুবক গ্রে/প্তার

১২

মোংলায় ৫ বছরের শিশুপুত্রসহ মা নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

১৩

নওগাঁয় পুলিশ চেকপোস্টে দেশীয় অ/স্ত্র সহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রে/ফতার

১৪

লাকসামের নরপাটি এতিমখানায় মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত

১৫

নবীনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ

১৭

ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও

১৮

মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টায় এক যুবক আটক

১৯

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় বিড়ির মসলা জব্দ

২০