নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

মাহিদুল ইসলাম ফরহাদ:
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত আটটি টিমের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ৮ নম্বর টিমের আওতায় এ অভিযান পরিচালিত হয়। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চাঁটাই মসজিদ সংলগ্ন , বানীপাড়া, রামকৃষ্ণপুর পূর্বের আশপাশের এলাকায় এ কার্যক্রম চালানো হয়। অভিযানকালে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ৮ নম্বর টিমের দলনেতা ও কর নির্ধারক মো. এনামুল হক।

এ সময় উপস্থিত ছিলেন পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন, সহকারী কর নির্ধারক মো. তৌহিদুল ইসলাম তৌহিদ এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা। এ ছাড়া স্কাউট, রেড ক্রিসেন্টের সদস্য ও পৌরসভার অন্যান্য কর্মচারীরা অভিযানে অংশ নেন। অভিযান সম্পর্কে দলনেতা মো. এনামুল হক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটানো বা অভিযান পরিচালনা করলেই হবে না, এ জন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। তাঁদের টিম নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় মশক নিধন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করছে।

তিনি আরও বলেন, প্রত্যেককে নিজ নিজ বাড়ির ছাদ, আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও আশপাশে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। জেলা প্রশাসন ও পৌরসভার সমন্বয়ে ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। এ কার্যক্রম সফল করতে তিনি পৌরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে যুবলীগ–ছাত্রলীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা, পেট্রল ঢেলে আগুন

১

নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার

২

লালমোহনে ৩ মাসের নববধূ রেখে প্রেমিকার সঙ্গে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে তরুণী, এলাকায় চাঞ্চল্য

৩

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দা’ওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা

৪

রাজধানীর যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক ২

৫

নিরাপত্তা শঙ্কায় বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

৬

লাকসাম, পৌরসভা ও মনোহরগঞ্জে, নিষিদ্ধ সংগঠন কর্তৃক দেশে পরিকল্পিত বিশৃঙ্খলা প্রতিরোধের আলোচনা সভা

৭

নওগাঁর ৯৯ ইউনিয়নে ইউপি নির্বাচন চার ধাপে, প্রথম ধাপে ভোট সদর-মান্দাসহ ৪ উপজেলায়

৮

মধুখালীতে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৯

গোপালগঞ্জ জেলা কারাগারে আনসার সদস্যদের খাবার সরবরাহ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার প্রকৃত ঘটনা

১০

মহেশপুরে ১ হাজার ৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১২

ভোলাহাটে পুলিশের অভিযানে গাঁ/জাসহ মা/দক ব্যবসায়ী গ্রে/ফতার

১৩

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৪

নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা

১৫

লালমোহনে শিক্ষাপ্রতিষ্ঠান ও অধ্যক্ষের সুনাম ক্ষুণ্নের অভিযোগে সংবাদ সম্মেলন

১৬

সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ

১৭

পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠন গুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

নাটোরে ভেজাল গুড় তৈরি করায় এক লাখ টাকা জরিমানা

১৯

মিছিলে বাসের ধাক্কায় আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে ভূমি প্রতিমন্ত্রী

২০