ঝুনাগাছচাপানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ আহসান হাবিব চৌধুরী সৈকত দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে গিয়ে তিনি দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করছেন। ইতিমধ্যেই এলাকার সাধারণ মানুষের মাঝে তাঁকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এলাকার সামগ্রিক উন্নয়ন, রাস্তাঘাটের আধুনিকায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নির্বাচনী মাঠে নেমেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, ঝুনাগাছচাপানী ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মরহুম একরামুল হক চৌধুরীর ভাতিজা ও মরহুম আব্দুল গফফার চৌধুরী ছেলে আহসান হাবিব চৌধুরী সৈকত যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাই এবার তাঁরা একজন সৎ, যোগ্য ও কর্মঠ মানুষ হিসেবে তাকেই চেয়ারম্যান পদে দেখতে চান।
নির্বাচনী গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী আহসান হাবিব চৌধুরী সৈকত বলেন, অত্র ইউনিয়ন পরিষদে আমার দাদা ও চাচা দীর্ঘ সময় ধরে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সুনামের সহিদ দ্বায়িত্ব পালন করছেন। গত কিছু দিন আগে আমার চাচা জনপ্রিয় চেয়ারম্যান একরামুল হক চৌধুরী ইহলোক গমন করেন।স্থানীয় জনগনের আগ্রহের জন্য আমি আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।
আমি চেয়ারম্যান হয়ে শাসক হতে চাই না, বরং জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। এই ঝুনাগাছচাপানী ইউনিয়ন কে একটি আদর্শ ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। যদি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব এবং সব ধরনের নাগরিক সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব।”
দিন-রাত নির্বাচনী এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় ও বাজারে বাজারে গিয়ে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করছেন তিনি। তাঁর এই গণসংযোগে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। সাধারণ ভোটারদের ধারণা, আহসান হাবিব চৌধুরী সৈকত আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন।
মন্তব্য করুন