সায়মন খান | সম্পাদক, লিড নিউজ ২৪
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

কুমিল্লায় দলীয় কার্যালয়ে সংঘর্ষের জের, জামায়াতের সাবেক আমিরসহ দুই নেতার সদস্যপদ বাতিল

 

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধ ও দলীয় কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় সাংগঠনিক শাস্তির মুখে পড়েছেন দলটির দুই সাবেক শীর্ষ নেতা। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাঁদের দলীয় সদস্যপদ বা রুকনিয়াত বাতিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সদস্যপদ হারানো দুই নেতা হলেন কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং সাবেক নায়েবে আমির এ কে এম এমদাদুল হক মামুন।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগর শাখার তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম।

তিনি জানান, গত ২৬ অক্টোবর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনা করা হয়। পরে দুই নেতার সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

যেভাবে বিরোধের সূত্রপাত

দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা মহানগর জামায়াতের নতুন আমির নির্বাচন ও সাংগঠনিক কমিটি পুনর্গঠনকে কেন্দ্র করে দীর্ঘদিনের মতবিরোধ প্রকাশ্যে আসে।

গত ১৪ অক্টোবর সন্ধ্যায় নগরীর মোগলটুলী এলাকার ফারুকিয়া হাউজিংয়ে অবস্থিত জামায়াতের মহানগর কার্যালয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

দলীয় সূত্র অনুযায়ী, দীর্ঘদিন কুমিল্লা মহানগর জামায়াতের নেতৃত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদকে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের পর থেকেই বিরোধ তৈরি হয়। তিনি ১৯৯৮ সাল থেকে কুমিল্লা শহর ও মহানগর জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

কেন্দ্রীয় নেতৃত্বের পরিকল্পনা অনুযায়ী, কাজী দ্বীন মোহাম্মদসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে কেন্দ্রীয় সাংগঠনিক কাঠামোয় অন্তর্ভুক্ত করার কথা ছিল। এতে মহানগরের নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হলে নেতা-কর্মীদের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

তদন্তের পর সাংগঠনিক ব্যবস্থা

সংঘর্ষের ঘটনার দুই দিন পর, ১৬ অক্টোবর, কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় নেতৃত্ব। একই সঙ্গে মহানগর শাখার কার্যক্রম সরাসরি কেন্দ্রের তত্ত্বাবধানে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘটনার কারণ ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এবং কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহানকে নিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

ওই কমিটির সুপারিশের ভিত্তিতেই সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ ও সাবেক নায়েবে আমির এমদাদুল হক মামুনের বিরুদ্ধে সর্বশেষ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে একই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এর আগে এবি পার্টির কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকেও সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় তাঁর দল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার ছক! মিরপুর-গাজীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার

১

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আহসান হাবিব চৌধুরী সৈকত এর গণসংযোগ

২

কুমিল্লায় দলীয় কার্যালয়ে সংঘর্ষের জের, জামায়াতের সাবেক আমিরসহ দুই নেতার সদস্যপদ বাতিল

৩

হাইকোর্টের আদেশে রিহ্যাবের কার্যক্রমে বাধা কাটল, স্থগিত মন্ত্রণালয়ের নির্দেশনা

৪

জবি দিবস উদ্‌যাপনে প্রোক্টর অফিসের ৭ নির্দেশনা, অংশ নিতে পারবেন না বহিরাগতরা

৫

এইচএসসির ফলাফলে ৯ বোর্ডে ৮ম যশোর, এবার যশোর বোর্ডে ইংরেজি ও আইসিটিতে ফেলের ধাক্কায় ফল বিপর্যয়

৬

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের নতুন সভাপতি নুরুল ইসলাম মনি,সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর

৭

সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট

৮

দিনাজপুর বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা শেষে, ঋণের চেক বিতরণ.

৯

পল্লীবিদ্যুৎতায়ন বোর্ডের ঠিকাদার দের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত।

১০

লাকসামে প্রবাসীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা শেষে, ঋণের চেক বিতরণ.

১২

ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন

১৩

মা/দক ব্যবসা বন্ধ করো, নইলে ৫০নং ওয়ার্ড ছাড়ো — মা/দক ও কিশোর গ্যাং নির্মূলে আলোচনা সভায় কঠোর হুঁশিয়ারি

১৪

কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের সর্মনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মহাসড়ক অবরোধ

১৫

ডিমলায় বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর জাতীয় ছাত্রশক্তিতে যোগদান

১৬

যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল

১৭

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড

১৮

ইসলামিক এডুকেশন সেন্টার (আইইএস) ঢাকার উদ্যোগে দেশব্যাপী বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত

১৯

জবিতে কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব, আন্তর্জাতিক আসরে যাবে চার শিক্ষার্থী

২০